দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে বাঁকীতে সিগারেট না দেওয়ায় দোকানীর কান কামড়ে ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে সুমন হোসেন (২০) নামে এক যুবকের বিরুদ্ধে। সোমবার উপজেলার দৌলতপুর সদর ইউনিয়নের পচামাদিয়া গ্রামে অমানবিক এমন ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, একই গ্রামের আমানুজ্জামানের (৪৫) মুদি দোকানে প্রতিবেশী আসাদুজ্জামানের ছেলে সুমন হোসেন বাঁকীতে সিগারেট নিতে গেলে দোকানদার দিতে অস্বীকৃতি জানায় এবং পূর্বের বাঁকীর টাকা পরিশোধের কথা বলেন। এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতন্ডার একপর্যায়ে সুমন প্রথমে হাঁসুয়া দিয়ে দোকানদারকে আঘাতের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে আকষ্মিকভাবে দোকানদারের ডান কানের পাতা কামড়ে ছিঁড়ে ফেলে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় আহত আমানুজ্জামানকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত দোকানদার আমানুজ্জামান একই গ্রামের মৃত রমজান মন্ডলের ছেলে।
এমন অমানবিক ঘটনায় গতকাল মঙ্গলবার দুপুরে আহতের বড়ভাই নাজমুল ইসলাম দৌলতপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে তিনি উলেøখ করেন, গতকাল সকালে আমার ছোট ভাইয়ের দোকানে সুমন এসে বাঁকীতে সিগারেট চাইলে তা দিতে অস্বীকৃতি জানায়। এতে ক্ষিপ্ত হয়ে সুমন ছোটভাইয়ের ডান কান কামড়ে ছিঁড়ে দিয়েছে। পরে আমরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান শেখ বলেন, আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তবে এমনকান্ডে এলাকায় ব্যাপক চাঞ্চল্যেও সৃষ্টি হযেছে।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments