স্টাফ রিপোটার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির ষড়যন্ত্র সার্বক্ষণিক চলছে। এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।স্বাধীনতাবিরোধী অপশক্তির প্রেতাত্মারা এখনো দেশের আনাচে-কানাচে অনেক জায়গায় আছে। তারা ঘাপটি মেরে থাকে, লুকিয়ে থাকে। সুযোগ পেলেই মাথাচাড়া দেয়। আবারও মুক্তিযুদ্ধের চেতনার অন্তরাত্মায় তারা আঘাত করতে চায়। তাদের বিপক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে।
আজ রাজধানীর মিরপুরে ৩১ জানুয়ারি মিরপুর হানাদার মুক্ত দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধারা এ দেশের শ্রেষ্ঠ সন্তান। মুক্তিযোদ্ধাদের হাত ধরে এদেশ স্বাধীন হয়েছে। বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযোদ্ধারা ঝাঁপিয়ে না পড়লে এ দেশকে আমরা হানাদারমুক্ত করতে পারতাম না। বাংলাদেশ স্বাধীন না হলে এখনো আমাদের দাসত্ব করতে হতো এবং আমরা কোথায় গিয়ে দাঁড়াতাম সেটা আমরা কল্পনাও করতে পারিনা।
মন্ত্রীআরো বলেন, এদেশের নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের গল্প বলতে হবে। বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বগাঁথা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। তাদের বোঝাতে হবে এত সহজে এ দেশ, এ স্বাধীনতা আমরা পাইনি। অনেক কষ্ট, অনেক ত্যাগ, অনেক কিছুর পর আমরা এ দেশ পেয়েছি। এ অনুধাবন যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা এদেশের স্বাধীনতাকে এত সহজে অন্য কারো হাতে হরণ করতে দেব না।
মন্ত্রী বলেন, দেশ স্বাধীন হওয়ার সাড়ে তিন বছরের মাথায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পরিবারের অধিকাংশ সদস্যসহ হত্যা করা হয়। তারপর যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করা হয়েছিল তার বিপরীত দিকে দেশকে পরিচালনা করা হয়েছিল। বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে আবার দেশের দখল নিয়েছিল মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তি। এ ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে সার্বক্ষণিক সজাগ থাকতে হবে।তিনি আরো বলেন, এ যুগেও আমাদের একেক জনের মুক্তিযোদ্ধা হিসাবে তৈরি হতে হবে। যে কোন পরিস্থিতিতে, যে কোন বাস্তবতায় দেশের শত্রুর বিপক্ষে যাতে শক্তভাবে আমরা দাঁড়াতে পারি, দেশের স্বাধীনতার পক্ষে, অগ্রগতির পক্ষে শক্তভাবে যাতে আমরা দাঁড়াতে পারি সে প্রত্যয় ও প্রতিজ্ঞা আমাদের মধ্যে থাকতে হবে।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শক্তিশালী নেতৃত্ব না থাকলে অনেকের ষড়যন্ত্র-চক্রান্তে এ দেশের শান্তি বিনষ্ট হতো। তার কারণেই আমরা সকল ষড়যন্ত্র-চক্রান্ত মোকাবিলা করে দেশের শান্তি বজায় রাখতে পেরেছি।
মিরপুর শাহ আলী থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আগা খান মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মোঃ মাইনুল হোসেন খান নিখিল। এছাড়া বীর মুক্তিযোদ্ধাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার (সাবেক মন্ত্রী) অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় সিসিইউতে রয়েছেন। জাতীয় পার্টির (একাংশ) দফ ...
স্টাফ রিপোর্টার: চাঁদাবাজি, দখলবাণিজ্য ও রাজনৈতিক প্রভাবমুক্ত ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতের দাবি জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। আজ রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন ...
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) কার্যকর করার ঘোষণা দিয়েছেন রাজ্যের নবম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার ২০ মে বিকেলে নবান্নে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, ...
স্টাফ রিপোর্টার: মার্কিন যুক্তরাষ্ট্রকে সামরিক প্রয়োজনে বন্দর ও বিমানঘাঁটি ব্যবহার করতে দেওয়ার সিদ্ধান্ত বাতিল, GSOMIA ও ACSA চুক্তি স্বাক্ষর না করা এবং মার্কিন বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে শাহবাগে ব ...
সব মন্তব্য
No Comments