মোঃ আহাছানুল মতিন নান্নু ,বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌর এলাকায় ব্যবসায়ীর উপর হুমকি ও গালিগালাজের ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৮ অক্টোবর ২০২৫) সকাল ১১টায় সেতাবগঞ্জ বাজার টৌলায় এই মানববন্ধনের আয়োজন করে সেতাবগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি।
সমাবেশে বক্তারা বলেন, সম্প্রতি ১নং নাফানগর ইউনিয়নের চেয়ারম্যান ও সেতাবগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক জনাব শাহ নেওয়াজ পারভেজ শাহান-এর ব্যবসা প্রতিষ্ঠানে একদল অসাধু ব্যক্তি প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি প্রদান করে।
বক্তারা এ ঘটনাকে চরম ন্যাক্কারজনক বলে উল্লেখ করেন এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় আনার দাবি জানান। তারা বলেন, একজন জনপ্রতিনিধি ও সম্মানিত ব্যবসায়ীর প্রতি এ ধরনের আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
মানববন্ধনে বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয় জনসাধারণ উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments