ডেস্ক রিপোর্ট: সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ আর নেই । আজ শুক্রবার বেলা ২টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর।
জানাগেছে, করোনায় আক্রান্ত হয়ে গত ডিসেম্বর থেকে তিনি অসুস্থ ছিলেন। এরপর আর তার শরীরের উন্নতি ঘটেনি।২০২১ সালের ডিসেম্বরের শুরু থেকে প্রায় ৪ মাস আইসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন হাসান আরিফ।
হাসান আরিফ কুমিল্লা জেলায় ১৯৬৫ সালে ৮ ডিসেম্বর নানা বাড়িতে জন্মগ্রহণ করেন। তার মায়ের নাম রওশন আরা। বাবা প্রয়াত আবুল ফজল মো. মফিজুল হক।
১৯৮৩ সালে স্বরিত আবৃত্তিচক্র নামে একটি সংগঠন চালু করেন হাসান আরিফ। এর মাধ্যমে সংগঠনভিত্তিক আবৃত্তি চর্চার শুরুর দিকে আবৃত্তির সঙ্গে যুক্ত হন তিনি। এছাড়া, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ছিলেন তিনি।
আবৃতিত্তশিল্পী হাসান আরিফ বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক ও দীর্ঘদিন ধরে দেশের সাংগঠনিক আবৃত্তিচর্চা ও প্রশিক্ষণে অসামান্য ভূমিকা রেখেছেন।
তার মৃত্যুতে জাপা, জাসদ, ওয়ার্কার্স পার্টি, সিপিবি, সম্মিলিত সাংস্কৃতিক জোট, জনলোকসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শোক প্রকাশ করেছেন।
ডেস্ক রিপোর্ট: গত ১১ মে, সোমবার আনুমানিক রাত দশটার দিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী বাচসাস-এর বর্তমান কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এবং দৈনিক রূপালী বাংলাদেশের বি ...
স্টাফ রিপোর্টার: ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ শীর্ষক পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রের বিষয়ে মডেল ও অভিনেত্রী জেবা জান্নাত অভিযোগ উত্থাপন করেছেন যে, তিনি একটি একক নাটকে অভিনয়ের উদ্দেশ্যে মৌখিকভাবে চুক্তিবদ্ধ হন ...
ডেস্ক রিপোর্ট বরেণ্য নাট্যকার, নির্দেশক ও অভিনেতা ‘মঞ্চসারথি’ আতাউর রহমান সোমবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ ...
স্টাফ রিপোর্টার: সোনালি পর্দার সেই অমর স্মৃতির উত্তরাধিকার নিয়ে এবার চলচ্চিত্রের আঙিনায় এক নতুন লড়াইয়ের সুর বেজে উঠেছে। দুই কিংবদন্তির উত্তরসূরি এক হয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির হাল ধরতে। আ ...
সব মন্তব্য
No Comments