শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় সরকারি বাফার গুদামের লোড-আনলোডের ঠিকাদারের কাজ পেশিশক্তি খাটিয়ে জোরপূর্বক দখল করার পাঁয়তারার অভিযোগ উঠেছে। ঝিনাইগাতী উপজেলা সদরের গুদামের লোড-আনলোডের ঠিকাদার জাহিদ হাসান এ সংক্রান্ত একটি অভিযোগ অফিসার ইনচার্জ, ঝিনাইগাতী থানা বরাবর দাখিল করেছেন। অভিযোগ সূত্রে প্রকাশ বৈধভাবে (যমুনা ফার্টিলাইজার) এর টেন্ডারের মাধ্যমে লোড-আনলোডের ঠিকাদারি কাজের প্রতিনিধিত্ব পাওয়া ঝিনাইগাতী সরকারি বাফার গুদাম জোরপূর্বক দখল করার জন্য বিভিন্ন ধরনের হুমকি প্রদর্শন করে আসছে একই উপজেলার বন্দভাটপাড়া গ্রামের মৃত ফজু মেম্বারের ছেলে শামীম মোস্তফা। বিগত এক বছর থেকে বৈধভাবে বাফার গুদামে লোড-আনলোড ঠিকাদার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন জাহিদ হাসান। সরকার পতনের পর গত ৭ আগস্ট ২০২৪ তারিখে শামীম মোস্তফা লোকজন নিয়ে বাফার গুদামে ঠিকাদারের লোকজনের উপর হামলা করে। পরে বাফার গুদামের শ্রমিকদের তোপের মুখে ওইদিন শামীম মোস্তাফা স্থান ত্যাগ করতে বাধ্য হন। পরবর্তীতে আবারো বিভিন্ন মাধ্যমে ঠিকাদারকে হুমকি ধামকি দেওয়ায় বর্তমানে ঠিকাদার জাহিদ হাসানসহ গুদামে কর্মরত শ্রমিকরা আতঙ্কিত অবস্থায় দিনাতিপাত করছে। এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ওসি মো. বছির আহমেদ বাদল জানান, এ সংক্রান্ত একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলায় সরকারি খাল পুনঃখনন প্রকল্পকে কেন্দ্র করে বন বিভাগের সামাজিক বনায়নের বিপুলসংখ্যক গাছ কাটার অভিযোগ উঠেছে। ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমাল ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ কামালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় আরো দুইজনকে গ্রেপ্তার করা হয়।বুধবার (২০ মে) দুপুরে কামালপুর ইউনিয় ...
মাহমুদুর রহমান (তুরান) ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ভাঙ্গা উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রোগ্রাম অন এগ্রিকালচার এ্যান্ড রুলাল ট্রান্সফরমেশন ফর এন্টারপ্রেরনশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলা ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চার শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।গতকাল বুধবার (২০মে) দুপুরে উপজেল ...
সব মন্তব্য
No Comments