ডেস্ক রিপোর্ট: পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিম্মোক্ত বাণী দিয়েছেনঃ—
বাণী
“পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে আমি বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানকে জানাই আন্তরিক মোবারকবাদ। কামনা করি তাদের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ।
লাইলাতুল কদর একটি মহিমাময় পবিত্র রাত, মর্যাদার রাত বা সৌভাগ্য রজনী। মাহে রমজানের এ রাতে নাজিল হয়েছিলো পবিত্র মহাগ্রন্থ আল—কোরআন। পবিত্র এ গ্রন্থটি মানবজাতির জন্য আল্লাহর তরফ থেকে অবতীর্ণ হয়েছে মানবজাতির দিশারী হিসেবে। বেহেশতী সওগাতের সন্ধান লাভের জন্য এই পবিত্র রাতে এবাদত বন্দেগীতে মশগুল থাকেন মোমিন মুসলমানগণ।
আল্লাহর নৈকট্য লাভের জন্য ইবাদত বন্দেগীর মাধ্যমে মানবজীবনের সকল তিক্ততার বিষবা¯পকে দূরীভূত করে মোমিনদের আত্মা পরিশুদ্ধ ও অনাবিল শান্তিতে ভরে ওঠে। মহিমান্বিত কদর রজনী হাজার মাস অপেক্ষা উত্তম।
আজকের এ মহান রাতে আমি আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে প্রার্থনা জানাই দেশ, জনগণ ও বিশ্ব মুসলিমের কল্যাণ ও সমৃদ্ধির জন্য। আমাদের ওপর তাঁর করুণা বর্ষিত হোক । আমিন।
আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।”
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) কার্যকর করার ঘোষণা দিয়েছেন রাজ্যের নবম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার ২০ মে বিকেলে নবান্নে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, ...
স্টাফ রিপোর্টার: মার্কিন যুক্তরাষ্ট্রকে সামরিক প্রয়োজনে বন্দর ও বিমানঘাঁটি ব্যবহার করতে দেওয়ার সিদ্ধান্ত বাতিল, GSOMIA ও ACSA চুক্তি স্বাক্ষর না করা এবং মার্কিন বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে শাহবাগে ব ...
ডেস্ক রিপোর্ট: দেশে প্রায় প্রতিদিন খুন, ধর্ষণসহ নৃশংস অপরাধের নিত্যনৈমিত্তিক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। আজ বুধবার, ২০ মে ২০২৬ কেন্দ্রীয় কার্যকরী কমিটির এক বিবৃতিতে এ ...
ডেস্ক রিপোর্ট: জুলাই সনদ ও গণভোট নিয়ে স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের বিরুদ্ধে এবং বিএনপি সরকারের গৃহীত ইতিবাচক পদক্ষেপের পক্ষে জনমত গড়তে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি-ঢাকা মহানগ ...
সব মন্তব্য
No Comments