স্টাফ রিপোটার: আগামীকাল দিনাজপুর অভিমুখে রোডমার্চ শুরু করবে বিএনপির সঙ্গে আন্দোলনে থাকা জোট গণতন্ত্র মঞ্চ। বর্তমান সরকারের পদত্যাগ, জাতীয় সংসদ বিলুপ্তি, অর্ন্তবর্তী সরকারের অধীনে জাতীয় নির্বাচন ও সংবিধান সংস্কারসহ ১৪ দফা দাবিতে এই রোডমার্চ করবে মঞ্চ। গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় নেতারা এই রোডমার্চে অংশ নিবেন।
শনিবার দুপুরে রাজধানীতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রোডমার্চের রোডম্যাপ জানিয়েছেন গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক সাইফুল হক।
তিনি বলেন, সরকার আবারও একটি তামাশার নির্বাচনের পাঁয়তারা করে চলেছে। এ জন্য সরকার বিএনপিসহ বিরোধী রাজনৈতিক নেতা–কর্মীদের গ্রেপ্তার, হয়রানিমূলক মামলা দেয়া ও নির্যাতন, নিপীড়ন অব্যাহত রেখেছে। দেশের একটি গুরুত্বপূর্ণ সময়ে এই রোডমার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা যেকোনো ধরণের উসকানি পরিহার করে শান্তিপূর্ণভাবে দিনাজপুর অভিমুখে রোডমার্চ করতে চাই।
তিনি আরো বলেন, আগামীকাল ৪জুন সকাল ৯টায় রোডমার্চের যাত্রা শুরু হবে। সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। বেলা ১১ টায় গাজীপুর চৌরাস্তায় সমাবেশ ও বিকেল ৪ টায় টাঙ্গাইলে সমাবেশ অনুষ্ঠিত হবে। ৫ই জুন সকালে সিরাজগঞ্জ ও বিকেলে বগুড়ার মোকামতলায় সমাবেশ হবে। ৬ই জুন সকালে বগুড়ার সাতমাথায় ও বিকেলে গাইবান্ধার গোবিন্দগঞ্জে সমাবেশ হবে। ৭ই জুন সকালে দিনাজপুরে সমাবেশ ও বিকেলে রংপুরে সমাবেশ অনুষ্ঠিত হবে। এছাড়া রোডমার্চ চলাকালীন কিছু অনির্ধারিত পথসভা অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম বর, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম প্রমুখ।
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার (সাবেক মন্ত্রী) অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় সিসিইউতে রয়েছেন। জাতীয় পার্টির (একাংশ) দফ ...
স্টাফ রিপোর্টার: চাঁদাবাজি, দখলবাণিজ্য ও রাজনৈতিক প্রভাবমুক্ত ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতের দাবি জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। আজ রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন ...
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) কার্যকর করার ঘোষণা দিয়েছেন রাজ্যের নবম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার ২০ মে বিকেলে নবান্নে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, ...
স্টাফ রিপোর্টার: মার্কিন যুক্তরাষ্ট্রকে সামরিক প্রয়োজনে বন্দর ও বিমানঘাঁটি ব্যবহার করতে দেওয়ার সিদ্ধান্ত বাতিল, GSOMIA ও ACSA চুক্তি স্বাক্ষর না করা এবং মার্কিন বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে শাহবাগে ব ...
সব মন্তব্য
No Comments