কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় ২০ মন জাটকা জব্দ করেছে কোস্টগার্ড সদস্যরা। শনিবার রাত ১২ টার দিকে পৌর শহরের হেলিপ্যাড মাঠ সংলগ্ন সড়ক এলাকা থেকে অন্তরা পরিবহন থেকে এসব মাছ জব্দ করেন। ওই রাতে জব্দকৃত মাছগুলো বিভিন্ন এতিমখানায় ও স্থানীয় দরিদ্রদের মাঝে বিতরণ করে। এ সময় আল মামুন মৃধা নামের এক মৎস্য ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা।
বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন বিসিজি স্টেশন আন্দারমানিক’র সদস্যরা জানান, এ মাছগুলে উপজেলার ভাবলাতল বাজার থেকে ওই পরিবহনে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে এসব মাছ জব্দ করা হয়েছে।
রাজু ভূঁইয়া সুনামগঞ্জ প্রতিনিধি : শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি, পুলিশিং বাড়ী বাড়ী নিরাপদ সমাজ গড়ি, কমিউনিটি পুলিশিং এর মুলমন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা ...
বরিশাল অফিস: ভোলায় ২০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি আটক করেছে কোস্ট গার্ড।শুক্রবার ১৫ মে ২০২৬ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।তিনি বলেন, ভোলার ...
নারায়নগঞ্জ প্রতিনিধি: সোনারগাঁয়ে ঐতিহ্যবাহী পঙ্খিরাজ নদী পুনঃখনন ও সংরক্ষণের দাবিতে মানববন্ধন করেছে ‘সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি’। শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার পানাম ...
রাহাদ সুমন ,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ডিবি ও থানা পুলিশের মাদকবিরোধী পৃথক বিশেষ অভিযানে কাওছার ও মেহেদী হাসান হীরা নামের দুই মাদক কারবারিকে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। ব ...
সব মন্তব্য
No Comments