ডেস্ক রিপোর্ট: সৌদি আরবকে উড়িয়ে দেবে আর্জেন্টিনা—বিশ্বকাপের ড্র হওয়ার পর থেকেই এমন স্বপ্ন দেখে আসছিলেন দলটির সমর্থকেরা। কিন্তু হলো এর উল্টোটা। সৌদি আরবের কাছে নিজেদের প্রথম ম্যাচে ২-১ গোলে হেরে গেছে আর্জেন্টিনা।
ম্যাচের ১০ মিনিটেই ১-০ গোলে এগিয়ে যাওয়ার পরও মেসি, দি মারিয়া, লাওতারো মার্তিনেজদের মতো তারকাসমৃদ্ধ আর্জেন্টিনা কেন হেরে গেল! দ্বিতীয়ার্ধের শুরুতে ৫ মিনিটের ঝড়ে কেন এলোমেলো হয়ে গেল আর্জেন্টিনা। ফুটবল বিশ্বে এখন এমন অনেক আলোচনাই চলছে।
EN
ফুটবল
যে ৪ কারণে হারল আর্জেন্টিনা
খেলা ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২২, ০৬: ০০
মেসিকে ঘিরে রেখেছেন সৌদি খেলোয়াড়েরা
মেসিকে ঘিরে রেখেছেন সৌদি খেলোয়াড়েরাছবি: এএফপি
সৌদি আরবকে উড়িয়ে দেবে আর্জেন্টিনা—বিশ্বকাপের ড্র হওয়ার পর থেকেই এমন স্বপ্ন দেখে আসছিলেন দলটির সমর্থকেরা। কিন্তু হলো এর উল্টোটা। সৌদি আরবের কাছে নিজেদের প্রথম ম্যাচে ২-১ গোলে হেরে গেছে আর্জেন্টিনা।
ম্যাচের ১০ মিনিটেই ১-০ গোলে এগিয়ে যাওয়ার পরও মেসি, দি মারিয়া, লাওতারো মার্তিনেজদের মতো তারকাসমৃদ্ধ আর্জেন্টিনা কেন হেরে গেল! দ্বিতীয়ার্ধের শুরুতে ৫ মিনিটের ঝড়ে কেন এলোমেলো হয়ে গেল আর্জেন্টিনা। ফুটবল বিশ্বে এখন এমন অনেক আলোচনাই চলছে।
ম্যাচটি যাঁরা দেখেছেন, তাঁদের চোখে নিঃসন্দেহে আর্জেন্টিনার কিছু দুর্বলতা চোখে পড়েছে। ম্যাচটি বিশ্লেষণ করে দেখে আসা যাক, কী কারণে এমনভাবে হারতে হয়েছে মেসিদের—
রেনারের হাই-লাইন ডিফেন্স আর অফসাইড
সৌদি আরবের কোচ হার্ভি রেনার আর্জেন্টিনার বিপক্ষে প্রথমার্ধে বিরাট ফাটকা খেলেছেন কৌশল নিয়ে। তিনি তাঁর দলকে দিয়ে করিয়েছেন হাই-লাইন ডিফেন্স। যে কারণে প্রথমার্ধেই একটি নজির গড়েছে আর্জেন্টিনা। প্রথমার্ধে মোট ৭ বার অফসাইড হয়েছেন আর্জেন্টিনা দলের খেলোয়াড়েরা। ২০০২ বিশ্বকাপের পর এমন নজির এই প্রথম।
১০ মিনিটে লিওনেল মেসির পেনাল্টি গোলসহ চারবার সৌদি আরবের জালে বল পাঠিয়েছে আর্জেন্টিনা। এর মধ্যে তিনটিই অফসাইডের কারণে বাতিল হয়েছে। সেই তিন গোলের দুটি লাওতারো মার্তিনেজের, একটি মেসির। সৌদি আরবের অফসাইডের ফাঁদ ভাঙতে পারেননি মেসিরা, উল্টো পা দিয়েছেন বারবার। ম্যাচে মোট ১০ বার অফসাইডের শিকার হয়েছেন মেসিরা।
লং পাসের অভাব
হাই-লাইন ডিফেন্স ভাঙতে এবং অফসাইডের ফাঁদ থেকে সহজে বের হওয়ার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন লংস পাস। এ জায়গায় দুর্বলতা আছে মেসিদের। এবারের বিশ্বকাপে খেলতে আসা দলগুলোর মধ্যে কম লং পাসে খেলা দলের মধ্যে অন্যতম আর্জেন্টিনা, যা অন্যগুলোর তুলনায় মাত্র ৬ শতাংশ।
নিখুঁত পাসে সমস্যা
ম্যাচে মেসিদের বলে দখল ছিল ৭০ শতাংশ। কিন্তু নিখুঁত পাস দেওয়ার ক্ষেত্রে তেমন ভালো করেনি আর্জেন্টিনা। অবশ্য এ জন্য বাড়তি কৃতিত্ব দিতে হবে সৌদি আরবকে। মেসিদের জন্য পাস দেওয়ার জায়গা সংকুচিত করে রেখেছিল তারা।
ক্রস কাজে লাগাতে না পারা
দুই উইং থেকে বক্সে আসা ক্রসগুলো সেভাবে কাজে লাগাতে পারেনি আর্জেন্টিনা। ম্যাচে ৯টি কর্নার পেলেও সেগুলো থেকে একটিও পরিষ্কার গোলের সুযোগ তৈরি করতে পারেনি তারা। অন্যদিকে গোলে মাত্র দুটি শট নিয়েই দুবার লক্ষ্য ভেদ করেছে সৌদি আরব।
প্রথম আলো
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ফুটবল লিগের শিরোপা নির্ধারণী ম্যাচে ঢাকা আবাহনীকে ২-০ গোলে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করেছে বসুন্ধরা কিংস। শুক্রবার ১৫ মে কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম ...
রফিকুল ইসলাম সুজন: দেশের ইতিহাসে প্রথমবারের মতো পুরুষ ও নারী উভয় বিভাগে ঘরোয়া ফুটসাল লিগ শুরু হয়েছে। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই লিগে দুই বিভাগেই অংশ নিচ্ ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চলছে কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। আজ ১৫ মে ২০২৬ ইং শুক্রবার পলটনের ব্রজেন দাস সুইমিং পুলে অনুষ্ঠিত হয় ক ...
স্টাফ রিপোর্টার: নতুন কুঁড়ির কাবাডি খেলোয়াড় মিথিলা খাতুনের চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। একইসঙ্গে উন্নত চিকিৎসার ব্যয়ভার বহনের জন্য তার পরিবারের হাতে ...
সব মন্তব্য
No Comments