ডেস্ক রিপোর্ট: আগামী জাতীয় সংসদ নির্বচনকে সাবনে রেখে সরকার পন্থী অন্তত ১২-১৫ টি ইসলামি দলের জোট গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। শনিবার রাজধানীর তোপখানা রোডের বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদ কেন্দ্রের কন্ফারেন্স হলে আয়োজিত এক সভায় জোট গঠনের প্রক্রিয়া নিয়ে সভা করেছে জোটের শীর্ষ নেতারা।
ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান ও সাবেক এমপি লায়ন এম এ আউয়ালের সভাপতিত্বে 'স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের ইসলামী দল ও সমমনা দলের বৃহত্তর ঐক্য এখন সময়ের দাবি শীর্ষক মতবিনিময় সভায় জোট নেতারা কথা বলেন।
সভায় সাবেক এমপি লায়ন এম এ আউয়াল বলেন, আগামী দিনের জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের মানুষকে যাতে ভালো রাখতে পারি, দেশের মানুষের সার্বিক উন্নয়নে দেশের মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। আজকে সময়ের দাবী এই ঐক্য সৃষ্টি করা। জামায়াত জঙ্গিবাদ এবং উগ্রপন্থীদের বিরুদ্ধে আজকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি বলে, আমাদের পূর্বের যে ইসলামিক ডেমোক্রেটিক এলায়েন্স সেটাকেই আমরা পূর্ণ গঠন করতে যাচ্ছি। সবাই বলেছেন এজন্য একটা ঘোষণা দরকার। আমরা দ্রুতই একটি ঘোষণাপত্র তৈরি করবো। সবার সাথে বসবো বসে আলোচনা করব। এর মাধ্যমে শুধুমাত্র নির্বাচন না, সাধারণ মানুষের যে সমস্যা গুলো সৃষ্টি হয়েছে সেগুলোর বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। রাজপথেও থাকতে হবে এবং নির্বাচনে অংশ নিতে হবে। আমরা মদিনা সনদ অনুযায়ী একটি কল্যাণমুখী রাষ্ট্রের সকল অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ সৃষ্টি করার জন্য কাজ করব।
বাংলাদেশ ইসলামী ঐক্যজোট’র চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী বলেন, আমরা বলেছিলাম আমাদের নিজের পায়ে হাটবো। কিন্তু এখন জাতীর প্রয়োজনে আওয়ামী লীগকে সমর্থন দিয়ে যাচ্ছি, ২০০৫ সাল থেকে। শেখ হাসিনা ক্ষমতায় আসার আগে থেকে। মহাজোট নামটা আমার মুখ থেকেই এসেছিল।
তিনি বলেন, উগ্রবাদী দলগুলোকে নিষিদ্ধ করতে হবে। উগ্রবাদী শুধু ইসলামি দল নয়, উগ্রবাদী বাম, জামায়াতও আছে তাদের নিষিদ্ধ করতে হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
সভায় সূচনা বক্তব্য রাখবেন গণতান্ত্রিক ইসলামিক পার্টির মহাসচিব সাবেক পিপি এডভোকেট মো: নূরুল ইসলাম খান। অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন বাংলাদেশ জনদলের চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান চৌধুরী, নেজামে ইসলাম বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা হারিসুল হক, জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল, দেশপ্রেমিক জনতা দলের চেয়ারম্যান এডভোকেট জয়নুল আবেদীন খান, পিপলস জাস্টিস পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার ড এম হায়দার আলী, তৃণমূল বিএনপির যুগ্ম মহাসচিব আক্কাস আলী খান, তৃণমূল বিএনপির যুগ্ম মহাসচিব কবি রোকসানা আমীন সুরমা, দেশপ্রেমিক জনতা দলের চেয়ারম্যান এডভোকেট জয়নুল আবেদীন খান, পিপলস জাস্টিস পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার ড এম হায়দার আলী, ন্যাশনাল আওয়ামী পার্টির মহাসচিব গোলাম মোস্তফা ভূইয়া, তৃণমূল বিএনপির যুগ্ম মহাসচিব আক্কাস আলী খান, ইসলামি গণতান্ত্রিক পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী মাসুদ আহম্মেদ এবং মো.ওমর ফারুক বাংলাদেশ তরীকত ফ্রন্ট চেয়ারম্যান মুফতি মেহেদী হাসান বুলবুল, সাবেক রাষ্ট্র দূত ড. নীম চন্দ্র ভৌমিক প্রমুখ।
আমাদের সময়.কম
রংপুর অফিস: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ে এক সমাবেশে জামায়াতে ইসলামী প্রসঙ্গে মন্তব্য করেছেন। সমাবেশে তিনি বলেন, জামায়াতে ইসলামী কোনো দিন রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না।সমাবেশে স ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর গুলশান থানার প্রতারণার মামলায় সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার, ২০ মে ঢাকার মেট্রোপলিটন ...
স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এমপি বলেছেন, কেউ যদি মব সৃষ্টি করে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করে, তাহলে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, বিএনপি ...
স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনার চিকিৎসকদের ওপর হামলার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানিয়েছেন। একই সঙ্গে রোগীদের সুরক্ষার জন্যও ...
সব মন্তব্য
No Comments