ডেস্ক রিপোর্ট: ফ্রান্সের রাজধানী প্যারিসে স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৭টা ও বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় পর্দা উঠেছে বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়া আসর অলিম্পিক গেমসের। ৩৩ তম অলিম্পিক আসরের দৃষ্টিনন্দন আর চমকে ভরা এই উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয় প্যারিসের সিন নদীতে। অলিম্পিক ইতিহাসে এবারই প্রথমবার উদ্বোধনী অনুষ্ঠান হয় স্টেডিয়ামের বাইরে নদীতে। উদ্বোধন ঘিরে সাজানো হয়েছিল সিন নদীর দুই পাড়। নিরাপত্তা ব্যবস্থাও যথেষ্ট জোরদার ছিল । নেয়া হয়েছে বিশেষ সতর্ক ব্যবস্থা। এবারের আসরের থিম ‘গেমস ওয়াইড ওপেন’।
যদিও দুই দিন আগে থেকেই শুরু হয়ে গেছে ফুটবল ও রাগবি গেমস, আর্চারি আর হ্যান্ডবলও শুরু হয়েছে বৃহস্পতিবার । তবে প্যারিস অলিম্পিকের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে শুক্রবার রাতে। ২০০টির বেশি দলের প্রতিনিধিত্বে বহুবৈচিত্র্যের আধার এই অলিম্পিক গেমস। মোট ৩২৯টি ইভেন্টের ৩২টি খেলা অনুষ্ঠিত হবে। এবারে অলিম্পিক আয়োজনের জন্য প্রায় ৯ মিলিয়ন ইউরো খরচ হবে।
আশা করা হচ্ছে প্রায় ১ লাখের বেশি মানুষ বিশেষভাবে তৈরি স্ট্যান্ড থেকে উদ্বোধনী অনুষ্ঠান দেখার সুযোগ পেয়েছেন। ২ লাখের বেশি মানুষ নদীর পাশে রাস্তা ও আশপাশের ভবনের বারান্দা থেকে উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন। সব মিলিয়ে প্রায় ৬ লাখ দর্শক সিন নদীতে উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করার সুযোগ পান। প্রায় চার ঘণ্টার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন শেষ হয় সূর্যাস্তের ঠিক পরেই।
অলিম্পিকের প্যারেডে অংশ নেন সাড়ে ১০ হাজার অ্যাথলেট। প্রত্যেক দেশের প্রতিনিধিত্বকারী প্রায় ১০০টি নৌকা ও বার্জে করে তাঁরা আইফেল টাওয়ারের পূর্ব কোণের অস্টারলিটজ সেতু থেকে সিন নদীর ৬ কিলোমিটার পাড়ি দিয়ে ট্রোকাড রোতে পৌঁছান । সেখানেই হয় মূল আয়োজন। প্যারিস অলিম্পিকের উদ্বোধন করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন।
ঐতিহ্য মেনেই উদ্বোধনী অনুষ্ঠানে সবার আগে পরিচয় করিয়ে দেওয়া হয় অলিম্পিকের জন্মভূমি গ্রিসকে। এরপর দেখানো হয় শরণার্থী অলিম্পিক দলকে। সবার শেষে পরিচয় করে দেওয়া হয় আয়োজক দেশ ফ্রান্সকে। এবারের অলিম্পিকে পৃথিবীর মোট ২০৬টি দেশ অংশ নিয়েছেন। ইউক্রেন যুদ্ধের কারণে দল হিসেবে রাশিয়া ও বেলারুশ নিষিদ্ধ থাকায়--এই দুই দেশের খেলোয়াড়রা ব্যক্তিগত পরিচয়ে অলিম্পিকে অংশ নিয়েছেন।
১৯৮৪ সালের লস অ্যাঞ্জেলস থেকে অলিম্পিকের সব আসরে ধারাবাহিকভাবে ক্রীড়াবিদ পাঠাচ্ছে বাংলাদেশ। এবার আসরে বাংলাদেশের ১৩ সদস্যের প্রতিনিধি দলে ৫ জন ক্রীড়াবিদ (অ্যাথলেট) ও ৮ জন কর্মকর্তা (অফিসিয়াল) রয়েছেন। প্যারেডে মো. সাগর ইসলাম বাংলাদেশের পতাকা বহন করেন। অ্যাথলেটদের মধ্যে আরচারিতে অংশ নিচ্ছেন আরচার মো. সাগর ইসলাম, অ্যাথলেটিকসে স্প্রিন্টার ইমরানুর রহমান, শুটিং এ শুটার রবিউল ইসলাম এবং সাঁতারে সামিউল ইসলাম রাফি ও সোনিয়া খাতুন। বৃহস্পতিবার আরচারি ইভেন্টের মাধ্যমে শুরু হওয়া বাংলাদেশের অলিম্পিক ইভেন্টে অংশগ্রহণ করেন সাগর ইসলাম।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ফুটবল লিগের শিরোপা নির্ধারণী ম্যাচে ঢাকা আবাহনীকে ২-০ গোলে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করেছে বসুন্ধরা কিংস। শুক্রবার ১৫ মে কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম ...
রফিকুল ইসলাম সুজন: দেশের ইতিহাসে প্রথমবারের মতো পুরুষ ও নারী উভয় বিভাগে ঘরোয়া ফুটসাল লিগ শুরু হয়েছে। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই লিগে দুই বিভাগেই অংশ নিচ্ ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চলছে কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। আজ ১৫ মে ২০২৬ ইং শুক্রবার পলটনের ব্রজেন দাস সুইমিং পুলে অনুষ্ঠিত হয় ক ...
স্টাফ রিপোর্টার: নতুন কুঁড়ির কাবাডি খেলোয়াড় মিথিলা খাতুনের চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। একইসঙ্গে উন্নত চিকিৎসার ব্যয়ভার বহনের জন্য তার পরিবারের হাতে ...
সব মন্তব্য
No Comments