স্টাফ রিপোটার : জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি বলেছেন, দেশের মানুষ ভালো নেই। দুর্নীতি, দুঃশাসন, টাকা পাচার, দলবাজী, টেন্ডারবাজী আর স্বজন প্রীতির কারণে দেশের মানুষ অস্থির হয়ে পড়েছে। দেশের এমন দুরবস্থার জন্য আওয়ামীলীগ ও বিএনপি দায়ী। ১৯৯০ সালে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ ক্ষমতা হস্তান্তরের পর দুটি দল বারবার রাষ্ট্র ক্ষমতায় গিয়ে দেশের গণতন্ত্র, সুশাসন আর অধিকার ভূলুণ্ঠিত করেছে। দেশের মানুষ আওয়ামী লীগ ও বিএনপির হাত থেকে মুক্তি চায়। দেশের মানুষ আর আওয়ামী লীগ ও বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না। দেশের মানুষ পল্লীবন্ধুর উন্নয়ন ও সুশাসনের রাজনীতি ফিরে পেতে চায়। দেশের মানুষ জাতীয় পার্টিকেই রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। তাই, জাতীয় পার্টিকে আরো শক্তিশালী করতে নেতা-কর্মীদের প্রতি আহবান জানান জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি।
আজ দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান এর বনানীস্থ কার্যালয়ে জাতীয় পার্টি নেতা মোঃ খলিলুর রহমান খলিল এর সভাপতিত্বে অনুষ্ঠিত এক যোগদান অনুষ্ঠানে মোঃ মুজিবুল হক চুন্নু এমপির হাতে ফুল দিয়ে অনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টিতে যোগ দেন পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার বিশিষ্ট সমাজসেবক মোঃ মাশরেকুল আজম রবি (লিটন), মোঃ হাসান মিয়া, প্রকৌশলী শিষ ইবনে আজম এবং ছাত্র নেতা মোঃ মুসা ইবনে আজম। জাতীয় পার্টিতে যোগ দেয়া নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি বক্তৃতা করেন।
জাতীয় পার্টির নেতৃত্বের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, এডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, জহরিুল ইসলাম জহির, মাননীয় চেয়ারম্যানের উপদেষ্টা ড. নুরুল আজহার শামীম, হারুন অর রশীদ, এমএ কুদ্দুস খান, ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান, মোঃ জসিম উদ্দিন ভূঁইয়া, যুগ্ম মহাসচিব সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন খান, শিক্ষা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিরু, যুগ্ম সম্পাদকমন্ডলীর সদস্য আজহারুল ইসলাম সরকার, নজরুল ইসলাম, মাহমুদ আলম, সমরেশ মন্ডল মানিক, কেন্দ্রীয় সদস্য শেখ মুহাম্মদ আবু ওহাব, নুরুজ্জামান লিটন, এডভোকেট নজরুল ইসলাম খান, ছাত্র সমাজ এর সাধারণ সম্পাদক মোঃ আশরাফ খান, পার্টি নেতা ইঞ্জিনিয়ার তোফাজ্জল, রেজাউল ইসলাম।
যোগদানকারীদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, নাসির উদ্দিন জমাদ্দার, মিজানুর রহমান দুলাল, সাব্বির মৃধা, নূর মোহাম্মদ নুরু, মিরাজ শরীফ, আফসার উদ্দিন দীপু, মিরাজুল ইসলাম ফরাজী, কামাল হোসেন, মোঃ শাহ আলম, মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ বিল্লাল সরদার, মোঃ লিটন, মোঃ শহীদুল ইসলাম, মোঃ জিয়াউর রহমান, মোঃ কামাল হোসেন, সেলিম ঘরামি, মোঃ শাহীন, মোঃ মামুন পঞ্চায়েত, মোঃ মনির, মোঃ রেজাউল, মোঃ সাইদুর, মোঃ শফিকুল ইসলাম, আব্দুল হক, মোঃ আল আমিন, মোঃ আলামিন হোসেন, মোঃ মিরাজ হোসাইন চৌধুরী।
স্টাফ রিপোর্টার: উচ্চশিক্ষা ও বিদেশে কর্মসংস্থানের স্বপ্ন দেখিয়ে হাজার হাজার শিক্ষার্থী ও অভিভাবকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অভিযোগকারীদে ...
ডেস্ক রিপোর্ট: আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে দীর্ঘদিনের বিচ্যুতি ও একপেশে ইতিহাস সংশোধন করে প্রকৃত সত্য তুলে ধরার উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর নতুন ভাইস-চ্যান্সেলর হিসেবে যোগদান করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. একরামুল হক। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর-এঁর অনুমো ...
স্টাফ রিপোর্টার; পূর্নাঙ্গ উৎসব ভাতা প্রদান ও মাদ্রাসাসহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে আসন্ন বাজেটে শিক্ষাখাতে জাতীয় বাজেটের ২০ শতাংশ বরাদ্দের দাবি জানিয়েছেন বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স ...
সব মন্তব্য
No Comments