স্টাফ রিপোটার: ডেমরা- যাত্রাবাড়ী ও আংশিক কদলমতলী থানা নিয়ে গঠিত ঢাকা-৫ নির্বাচনী এলাকা। প্রতি বছরের মতো এবারও পবিত্র ঈদুল ফিতরের পরেরদিন ঢাকা-৫ নির্বাচনী এলাকার ১৪ টি ওয়ার্ডের সাবেক ও বর্তমান আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ,মহিলা আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীদের নিয়ে অন্যরকম এক ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ এপ্রিল) দুপুরে ডিএসসিসির ৬৫ নং ওয়ার্ডের মাতুয়াইল ফাইব স্টার রেস্টুরেন্টে এই মিলন মেলা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানের আয়োজন করে মাতুয়াইল ব্রীজক্লাব।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মশিউর রহমান মোল্লা সজল।
এ সময় উপস্থিত সবাইকে মশিউর রহমান মোল্লা সজল আন্তরিক ধন্যবাদ দিয়ে শুভেচ্ছা বক্তব্যে রাখেন। মশিউর রহমান মোল্লা সজল ঢাকা -৫ নির্বাচনী এলাকার উন্নয়নে
নিজেদের কর্মপরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।এ সময় সবার অংশগ্রহণে ঈদ আনন্দে অন্য রকম উপভোগ্য পরিবেশ তৈরি হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহসভাপতি রুহুল আমিন মোল্লা, বৃহত্তর ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি কৌশিক আহমেদ জসিম, ঢাকা মহানগর দক্ষিণ কৃষক লীগের যুগ্ম আহবায়ক হাছান মাহমুদ অপু, ৬৪ নং ওয়ার্ড কাউন্সিল মাসুদুর রহমান মোল্লা বাবুল, মাতুয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শান্তনূর খান শান্ত, ডেমরা থানা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মোসফিকুল মান্নান বায়ু, ৬৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদপ্রার্থী এনামুল ইসলাম এনাম, ৪৮ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো জাহিদুল কবির রাজু, ৪৯ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি মো: নজরুল ইসলাম নিপু,৬২ নং ওয়ার্ড কাউন্সিল মোস্তাক আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালনা করেন মাতুয়াইল ব্রীজক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খান ও ৬৫ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি নুরুল আমিন নীরু।
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনেকে শৈশব-কৈশরের স্মৃতিচারণ করেন এবং প্রজন্ম থেকে প্রজন্ম এইভাবে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) কার্যকর করার ঘোষণা দিয়েছেন রাজ্যের নবম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার ২০ মে বিকেলে নবান্নে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, ...
স্টাফ রিপোর্টার: মার্কিন যুক্তরাষ্ট্রকে সামরিক প্রয়োজনে বন্দর ও বিমানঘাঁটি ব্যবহার করতে দেওয়ার সিদ্ধান্ত বাতিল, GSOMIA ও ACSA চুক্তি স্বাক্ষর না করা এবং মার্কিন বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে শাহবাগে ব ...
ডেস্ক রিপোর্ট: দেশে প্রায় প্রতিদিন খুন, ধর্ষণসহ নৃশংস অপরাধের নিত্যনৈমিত্তিক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। আজ বুধবার, ২০ মে ২০২৬ কেন্দ্রীয় কার্যকরী কমিটির এক বিবৃতিতে এ ...
ডেস্ক রিপোর্ট: জুলাই সনদ ও গণভোট নিয়ে স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের বিরুদ্ধে এবং বিএনপি সরকারের গৃহীত ইতিবাচক পদক্ষেপের পক্ষে জনমত গড়তে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি-ঢাকা মহানগ ...
সব মন্তব্য
No Comments