স্টাফ রিপোটার: দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র নিয়ে বিএনপি'র মাথা ব্যাথার কোন কারণ নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, দেশের গণতন্ত্র শেখ হাসিনার কাছেই নিরাপদ।
শনিবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় রাজধানীর টি অ্যান্ড টি উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী যুবলীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, এদেশের যতদিন নেতৃত্ব বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতে থাকবে ততদিন স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র নিরাপদ থাকবে। তিনি বলেন, প্রতিদিন ঘুম থেকে উঠে পত্রিকায় তাকালেই দেখি ফখরুলের বক্তব্য- দেশে ভয়াবহ এক অবস্থা বিরাজ করছে। কোথায়? একটা লোকও না খেয়ে মরেছে? কষ্ট আছে, সংকট আছে কিন্তু ভয়াবহ কোন সংকট এখানে নেই। দুনিয়ার অনেক দেশের চেয়ে আমরা ভালো আছি। আশা করি শেখ হাসিনার নেতৃত্বে এ সংকট কেটে যাবে।
ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা কত মানবিক নেতা হলে আওয়ামী লীগকে ইফতার পার্টি না করে ইফতার সামগ্রী গরিবের মধ্যে বিতরণ করে দিতে বলেছেন। বিএনপি জামাত একসঙ্গে ইফতার পার্টি করে সেখানে আওয়ামী লীগের গীবত করে। ওবায়দুল কাদের বলেন, এই দল ক্ষমতায় গেলে বাংলাদেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র, মানুষের নিরাপত্তা গিলে খাবে। এরা গোটা বাংলাদেশকেই গিলে খাবে। তাদের ব্যাপারে সতর্ক থাকবেন।
অনুষ্ঠানে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিতে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম, আওয়ামী লীগের ত্রান ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইনুদ্দিন রানা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজার সহ যুবলীগের নেতৃবৃন্দ।
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) কার্যকর করার ঘোষণা দিয়েছেন রাজ্যের নবম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার ২০ মে বিকেলে নবান্নে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, ...
স্টাফ রিপোর্টার: মার্কিন যুক্তরাষ্ট্রকে সামরিক প্রয়োজনে বন্দর ও বিমানঘাঁটি ব্যবহার করতে দেওয়ার সিদ্ধান্ত বাতিল, GSOMIA ও ACSA চুক্তি স্বাক্ষর না করা এবং মার্কিন বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে শাহবাগে ব ...
ডেস্ক রিপোর্ট: দেশে প্রায় প্রতিদিন খুন, ধর্ষণসহ নৃশংস অপরাধের নিত্যনৈমিত্তিক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। আজ বুধবার, ২০ মে ২০২৬ কেন্দ্রীয় কার্যকরী কমিটির এক বিবৃতিতে এ ...
ডেস্ক রিপোর্ট: জুলাই সনদ ও গণভোট নিয়ে স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের বিরুদ্ধে এবং বিএনপি সরকারের গৃহীত ইতিবাচক পদক্ষেপের পক্ষে জনমত গড়তে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি-ঢাকা মহানগ ...
সব মন্তব্য
No Comments