বিজয় রায়, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে প্রাইভেট কার উল্টে এক যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনায় এই যুবকের ৭ আত্নীয় আহত হন।
শুক্রবার ২০ সেপ্টেম্বর বিকালে গাড়িতে থাকা সকলে মিলে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারি সীমান্তের মন্ডুমালা গ্রামে এশিয়ার সর্ব বৃহত্তম ২.৫ বিঘা জমি জুড়ে দাঁড়িয়ে থাকা প্রায় ২০০ বছরের পুরোনো আম গাছটি দেখতে যাওয়ার সময় রাণীশংকৈল উপজেলার নেকমরদ বাজার গরুহাটি সংলগ্ন স্থানে আসা মাত্র প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মধ্যে উল্টে যায়।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন্ত কুমার সাহা এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
সড়ক দুর্ঘটনায় নিহত যুবক হলেন দিনাজপুর সদর থানার ডায়াবেটিস মোড় এলাকার সৈয়দ আফরোজ ইসলামের ছেলে রাসেল ইসলাম (২৫)
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার বিকাল ৪ টার দিকে রাণীশংকৈল থেকে একটি প্রাইভেট কার নেকমরদ এলাকার গরুহাটির সামনে আসলে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় গাড়িটি মহাসড়কে উল্টে গেলে কয়েকবার পাল্টি খায়। ঘটনাস্থলেই একজন মারা যান। গুরুতর আহত হন গাড়িতে থাকা ৭ যাত্রী।
আহতরা হলেন রাণীশংকৈল উপজেলার সন্ধ্যারই এলাকার মোশারফের ছেলে তনময় (১৮) মধ্য ভান্ডার এলাকার আসমত আলীর স্ত্রী আসকা খাতুন (২২) বটগাও এলাকার রফিকুলের মেয়ো রুপসা (১৫) হিলিপোর্ট এলাকার শিমুলের স্ত্রী আসমা (২০) হরিপুর মেদনিসাগর এলাকার রেজোয়ানুল হকের মেয়ে রাদিয়া দিনাজপুর সদর এলাকার মহিবুল আলীর ছেলে রাজিউল(১৭) ও রাজশাহী সদর কাশিয়াডাঙ্গা থানা এলাকার শামসুল ইসলামের ছেলে জুনায়েদ (১৮) ওই গাড়ির ড্রাইভার ছিলেন।
দুর্ঘটনা কবলিত গাড়িটি মহাসড়ক থেকে সরানো হয়েছে এবং যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান এসআই সহিদুল ইসলাম।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন্ত কুমার সাহা বলেন,আজ বিকালে তাঁরা প্রাইভেট কারে করে বালিয়াডাঙী দিকে আমগাছ দেখতে যাচ্ছিলেন।নেকমরদ এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই একজব নিহত হন।খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি ইউডি মামলা করা হবে।
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তিন দিনব্যাপী (২০-২২ মে) ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।২০ মে ...
পিরোজপুর অফিস: বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে পিরোজপুরের জিয়ানগরে অনুষ্ঠিত হয়েছে “শহীদ জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট” এর ফাইনাল খেলা। খেলাকে ঘিরে ক্রীড়াপ্রেমী মানুষ, তরুণ সমাজ ও বিভিন্ন শ্রে ...
যশোর অফিস: কেশবপুর উপজেলার বসুন্দিয়া গ্রামে বিশিষ্ট কবি ও নাট্যকার বিশ্বজিৎ ঘোষের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গত রবিবার গভীর রাতে ফাঁকা বাড়ির জানালার গ্রিল কেটে ও দেয়ালের একাংশ ভেঙে ভেতরে ঢোকে ...
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলা উপজেলার হিরনপুর এলাকায় শিক্ষা ও মানবিক সহায়তামূলক কার্যক্রমের মাধ্যমে ইতিবাচক আলোচনায় এসেছে শাহাবুদ্দিন শিক্ষা ফাউন্ডেশন। প্রতিষ্ঠার পর থেকেই সংস্থাটি শিক্ষার ...
সব মন্তব্য
No Comments