তিতাস, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের বাগাতিপাড়ায় শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় শিশু মেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার জিমনেশিয়াম হল রুমে উপজেলা প্রশাসনের সহোযোগীতায় জেলা তথ্য অফিস, নাটোর এর আয়োজনে এ শিশু মেলা ২০২২ অনুষ্ঠিত হয়।
উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে উদ্বোধনী অনুষ্ঠান শেষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শনীসহ শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগীতার অনুষ্ঠিত হয়। এছাড়াও জিমনেশিয়াম হল রুমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ তথ্য অফিসের উদ্দোগ্যে ১০টি প্রদর্শনী ষ্টলের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দেবী পাল এর সভাপতিত্ত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শামীম আহমেদ, জেলা প্রশাসক, নাটোর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, বাগাতিপাড়া পৌর মেয়র এ কে এম শরিফুল ইসলাম লেলিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল হাদি, নাটোর জেলা তথ্য অফিসার মোহাম্মদ আলী, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নিশাত আনজুম অনন্যা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাগাতিপাড়া আহাদ আলী প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা শিল্পকলা একাডেমীর প্রশিক্ষক আরশাদ মাহমুদ।
ডেস্ক রিপোর্ট: গত ১১ মে, সোমবার আনুমানিক রাত দশটার দিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী বাচসাস-এর বর্তমান কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এবং দৈনিক রূপালী বাংলাদেশের বি ...
স্টাফ রিপোর্টার: ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ শীর্ষক পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রের বিষয়ে মডেল ও অভিনেত্রী জেবা জান্নাত অভিযোগ উত্থাপন করেছেন যে, তিনি একটি একক নাটকে অভিনয়ের উদ্দেশ্যে মৌখিকভাবে চুক্তিবদ্ধ হন ...
ডেস্ক রিপোর্ট বরেণ্য নাট্যকার, নির্দেশক ও অভিনেতা ‘মঞ্চসারথি’ আতাউর রহমান সোমবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ ...
স্টাফ রিপোর্টার: সোনালি পর্দার সেই অমর স্মৃতির উত্তরাধিকার নিয়ে এবার চলচ্চিত্রের আঙিনায় এক নতুন লড়াইয়ের সুর বেজে উঠেছে। দুই কিংবদন্তির উত্তরসূরি এক হয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির হাল ধরতে। আ ...
সব মন্তব্য
No Comments