ডেস্ক রিপোর্ট: দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হবে আজ। এবারের ফল প্রকাশে কোন আনুষ্ঠানিকতা থাকছেনা।
আজ (১৫ অক্টোবর) বেলা ১১টায় শিক্ষা বোর্ডের চেয়ারম্যানগন নিজ নিজ বোর্ডের ফলাফল ঘোষণা করবেন।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার জানান, স্ব স্ব বোর্ড থেকে ফলাফল দেয়ার পাশাপাশি আন্তঃশিক্ষা বোর্ডের ফলাফলের পরিসংখ্যান দেয়া হবে।ফলাফল একযোগে শিক্ষা প্রতিষ্ঠান ও অনলাইনে প্রকাশ করা হবে।
ফলাফল শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের পাশাপাশি মোবাইল থেকেও জানাযাবে।
ঢাকা শিক্ষাবোর্ড এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ঢাকা বোর্ডের ওয়েবসাইট ও বোর্ডের সমন্বিত ওয়েবসাইটে গিয়ে রেজাল্ট কর্নারে ক্লিক করে শিক্ষাপ্রতিষ্ঠানের নাম এন্ট্রির পর প্রতিষ্ঠান ভিত্তিক ফলাফল নামানো যাবে।
এছাড়া পরীক্ষার্থীরা রোল ও রেজিস্ট্রেশন নম্বর টাইপ করে ফল জানতে পারবে। ফল প্রকাশের পর মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও জানা যাবে।
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষঅশুরু হয়েছিল ৩০ জুন। তবে বন্যার কারনে সিলেট বিভাগের পরীক্ষা শুরু হয় ৯ জুলাই। এবারের পরীক্ষার্থী ছিল ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন। এরমধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের পরীক্ষঅর্থীর সংখ্যা ছিল ১১ লাখ ২৮ হাজার ২৮১ জন।
প্রসঙ্গত, বৈষম্য বিরোধী আন্দোলন এবং শেখ হাসিনা সরকার পতনের পর সাতটি বিষয় পরীক্ষঅ নেওয়ার পর বাকি পরীক্ষাগুলাে নেওয়া সম্ভব হয়নি। পরে শিক্ষার্থীদের মুখে শিক্ষা মন্ত্রণালয় বাকি পরীক্ষা না নেওয়ার ঘোষণা দেয়।
স্টাফ রিপোর্টার: উচ্চশিক্ষা ও বিদেশে কর্মসংস্থানের স্বপ্ন দেখিয়ে হাজার হাজার শিক্ষার্থী ও অভিভাবকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অভিযোগকারীদে ...
ডেস্ক রিপোর্ট: আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে দীর্ঘদিনের বিচ্যুতি ও একপেশে ইতিহাস সংশোধন করে প্রকৃত সত্য তুলে ধরার উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর নতুন ভাইস-চ্যান্সেলর হিসেবে যোগদান করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. একরামুল হক। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর-এঁর অনুমো ...
স্টাফ রিপোর্টার; পূর্নাঙ্গ উৎসব ভাতা প্রদান ও মাদ্রাসাসহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে আসন্ন বাজেটে শিক্ষাখাতে জাতীয় বাজেটের ২০ শতাংশ বরাদ্দের দাবি জানিয়েছেন বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স ...
সব মন্তব্য
No Comments