মোংলা থেকে মোঃ নূর আলমঃ মোংলা সরকারি কলেজের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের লক্ষ্যে ২৭ মার্চ সোমবার সকালে কলেজের ফাদার রিগন লাইব্রেরি মিলনায়তনে প্রস্তুতি সভায় খুলনা সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেককে প্রধান করে উপদেষ্টা কমিটি এবং কলেজের অধ্যক্ষ প্রফেসর রবীন্দ্র নারায়ণ ভট্টাচার্য্যকে আহ্বায়ক ও সাবেক ভিপি মোঃ শাহা আলমকে সদস্য সচিব করে কমিটি গঠন হয়েছে। মোংলা সরকারি কলেজের আয়োজনে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সোমবার সকাল ১১টায় প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ রবীন্দ্র নারায়ণ ভট্টাচার্য্য। প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ গাজী তৈয়াবুর রহমান, প্রতিষ্ঠাকালীন শিক্ষক সুভাষ চন্দ্র বিশ্বাস, সাবেক উপাধ্যক্ষ বিভাষ চন্দ্র বিশ্বাস, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাংবাদিক মোঃ নূর আলম শেখ, মোংলা সরকারি কলেজের সাবেক ভিপি মোঃ শাহা আলম, প্রাক্তন ছাত্র পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান জসিম, প্রভাষক মল্লিক অহিদুজ্জামান, প্রভাষক আনোয়ার হোসেন, ড. অসিত বসু, প্রভাষক শ্যামা প্রসাদ সেন, মোংলা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নরেশ হালদার, প্রাক্তন ছাত্র উন্নয়নকর্মী মোঃ হারুন গাজী, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক সাহারা বেগম, প্রভাষক এস এম মাহবুবুর রহমান, প্রভাষক বাকী বিল্লাহ, প্রভাষক বিশ^জিৎ মন্ডল, প্রভাষক নিগার সুলতানা সুমী, প্রভাষক কামাল উদ্দিন, সাংবাদিক আহসান হাবীব, প্রাক্তন ছাত্র গীতিকার মোল্লা আল মামুন, প্রাক্তন ছাত্র এনটিভির আবু হোসাইন সুমন, প্রাক্তন ছাত্র এটিএন নিউজ’র নিজাম উদ্দিন, প্রাক্তন ছাত্র গাজী টিভির মনিরুল ইসলাম দুলু, প্রাক্তন ছাত্রী আসমা আক্তার কাজল প্রমূখ। প্রস্তুতি সভায় আগামী ১৮ মে মোংলা সরকারি কলেজের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালী, স্মৃতিচারণ সভা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments