কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: উৎসব মুখর পরিবেশের মধ্যদিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির লি: এর নির্বাচন সম্পান্ন হয়েছে। ভোটগ্রহন শেষে শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় ফলাফল ঘোষণা করা হয়। এতে মো.নাজমুল ইসলামকে সভাপতি ও মো.শহীদুল ইসলামকে সাধারণ সম্পাদক হিসেবে বে-সরকারি ভাবে নির্বাচিত ঘোষনা করা হয়েছে। স্থানীয় মহিলা ডিগ্রি কলেজের ভোটকেন্দ্রে সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতীহীন ভাবে সমিতির ১ হাজার ২৫৭ জন সদস্য গোপন ব্যালটে এ নির্বাচনে ভোট প্রদান করেন। এছাড়া সিনিয়র সহসভাপতি মো.বিল্লাল খান কাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রেহান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো.মাহমুদুল হাসান সুমন, অর্থ সম্পাদক মো.নুরুজামাল খালাসী, দপ্তর সম্পাদক মো. শওকত হোসেন, ক্রীড়া সম্পাদক মো.রহিমুল হক হিরু নির্বাচিত হয়েছেন। এর আগে বিনা প্রতিদ্বন্ধিতায় মো.শাহ আলম খান সহ সভাপতি, মো.তৈয়বুর রহমান প্রচার ও প্রকাশনা সম্পাদক, আকতার তালুকদার ও মো.মোনাসেফ খান সদস্য পদে নির্বাচিত হয়।
এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ধানখালী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো.বশির আহমেদ। সহযোগী কমিশনার হিসেবে তার সাথে ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তার কার্যালয়ের সহকারী পরিদর্শক মো.কামাল হোসেন ও চাকামইয়া বেতমোর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আল এমরান হারুন।
কলাপাড়া পৌরশহর বন্দর ব্যবসায়ী সমবায় সমিতি লি: এর নির্বাচন কমিটির সভাপতি অধ্যক্ষ মো.বশির অহমেদ বলেন, আবাধ সুষ্ঠু ও সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে এ নির্বাচন সম্পান্ন হয়েছে।
রাজু ভূঁইয়া সুনামগঞ্জ প্রতিনিধি : শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি, পুলিশিং বাড়ী বাড়ী নিরাপদ সমাজ গড়ি, কমিউনিটি পুলিশিং এর মুলমন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা ...
বরিশাল অফিস: ভোলায় ২০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি আটক করেছে কোস্ট গার্ড।শুক্রবার ১৫ মে ২০২৬ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।তিনি বলেন, ভোলার ...
নারায়নগঞ্জ প্রতিনিধি: সোনারগাঁয়ে ঐতিহ্যবাহী পঙ্খিরাজ নদী পুনঃখনন ও সংরক্ষণের দাবিতে মানববন্ধন করেছে ‘সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি’। শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার পানাম ...
রাহাদ সুমন ,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ডিবি ও থানা পুলিশের মাদকবিরোধী পৃথক বিশেষ অভিযানে কাওছার ও মেহেদী হাসান হীরা নামের দুই মাদক কারবারিকে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। ব ...
সব মন্তব্য
No Comments