স্টাফ রিপোর্টার: রোজার আগেই নির্বাচিত সরকারের নতুন মন্ত্রিসভা গঠন ও শপথ অনুষ্ঠান সম্পন্ন করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে তিনি জানান, সংবিধান অনুযায়ী নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ইতোমধ্যে শপথ অনুষ্ঠান আয়োজনের সব ধরনের প্রস্তুতি নিচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যেই শপথ অনুষ্ঠান সম্পন্ন করার লক্ষ্য রয়েছে। রাষ্ট্রপতির তত্ত্বাবধানে শপথ গ্রহণের মধ্য দিয়ে নতুন মন্ত্রিসভা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবে।
তিনি আরও জানান, শপথ অনুষ্ঠানে প্রায় এক হাজার অতিথিকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে। অনুষ্ঠান ঘিরে প্রটোকল, নিরাপত্তা ও আমন্ত্রণ ব্যবস্থাপনা সংক্রান্ত কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।
সরকার সংশ্লিষ্ট সূত্র জানায়, রমজান শুরুর আগে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে দ্রুত মন্ত্রিসভা গঠনকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
ডেস্ক রিপোর্ট অন্তর্বর্তী সরকারের আমলে মাজারে হামলাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে বিবেচনার সুযোগ নেই বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। ঢাকার ঐতিহ্যবাহী শাহ আলীর মাজারে হামলার ঘট ...
স্টাফ রিপোর্টার: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদকে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার, ১৬ মে ২০২৬ রাত সাড়ে ৮টার দিকে মোহাম্ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় ঐকমত্য ও স্বচ্ছতার ভিত্তিতে চলচ্চিত্র শিল্পকে নতুন উচ্চতায় নেওয়ার ঘোষণা দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সরকার রাষ্ট্র ও সমাজকে নতুনভাবে মেরামত কর ...
স্টাফ রিপোর্টার: ‘কুমিল্লা’ নামেই বিভাগ হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, “কুমিল্লা নামে বিভাগ হওয়াটা যদি এই অঞ্চলের জনগণের দাবি হয়ে থাকে, ইনশাল্লাহ সেটির বাস্তবায়ন হবে। ব ...
সব মন্তব্য
No Comments