বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নেতৃত্ব দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতিসহ সকল বিষয়ে পারদর্শী করে গড়ে তোলা হবে। এক্ষেত্রে সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। আজ ১২ জুন সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে ‘আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা ও ক্যারম প্রতিযোগিতা-২০২৩’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় দাবা ও ক্যারম কমিটির সভাপতি ড. মো. ইফতেখারুল আমিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. অসীম সরকার এবং কেন্দ্রের পরিচালক মো. শাহজাহান আলী বক্তব্য রাখেন। এসময় বিভিন্ন বিশ^বিদ্যালয়ের শিক্ষক, কমকর্তা এবং বিপুল সংখ্যক প্রতিযোগী উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান জ্ঞানভিত্তিক অর্থনীতি ও সমাজ বিনির্মাণে বুদ্ধিবৃত্তিক চর্চার উপর গুরুত্বারোপ করে বলেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে শিক্ষার্থীদের দক্ষতার বহিঃপ্রকাশ ঘটাতে হবে। পড়াশোনার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার মতো সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা বজায় রাখার পাশাপাশি তাদেরকে উদার, মানবিক ও অসাম্প্রদায়িক দক্ষ মানব সম্পদে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, ৩-দিনব্যাপী এই প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ১০টি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াবিদগণ অংশগ্রহণ করছেন।
স্টাফ রিপোর্টার: ১১৬ রানে ৬ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়া বাংলাদেশকে একাই টেনে তুলেছেন লিটন দাস। অভিজ্ঞ এই ব্যাটার এক প্রান্ত আগলে রেখে দারুণ ব্যাটিংয়ে তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ফুটবল লিগের শিরোপা নির্ধারণী ম্যাচে ঢাকা আবাহনীকে ২-০ গোলে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করেছে বসুন্ধরা কিংস। শুক্রবার ১৫ মে কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম ...
রফিকুল ইসলাম সুজন: দেশের ইতিহাসে প্রথমবারের মতো পুরুষ ও নারী উভয় বিভাগে ঘরোয়া ফুটসাল লিগ শুরু হয়েছে। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই লিগে দুই বিভাগেই অংশ নিচ্ ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চলছে কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। আজ ১৫ মে ২০২৬ ইং শুক্রবার পলটনের ব্রজেন দাস সুইমিং পুলে অনুষ্ঠিত হয় ক ...
সব মন্তব্য
No Comments