ডেস্ক রিপোর্ট: খ্যাতি ধরে রাখতে প্রয়োজন কাজের প্রতি নিষ্ঠা। আর সে জন্য দৈনন্দিন জীবনে রুটিন মেনে চলা, স্বাস্থ্যকর খাবার আর শরীরচর্চার বিকল্প নেই। ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোও এ কথার মর্ম হাড়ে হাড়ে বোঝেন। এই ফুটবলারের প্রতিদিনের রুটিন সাজানো হয়েছে এমনভাবে যেন তিনি ঠিকঠাক নিজের মানসিক ও শারীরিক যত্ন নিতে পারেন।
ঘুম, ব্যায়াম, খাওয়া—প্রতিটি কাজই করেন নিয়মমাফিক। ব্যক্তিগত ট্রেইনারের নির্দেশ মানার পাশাপাশি নিজের মতো করেও কিছু রুটিন বানিয়ে নিয়েছেন তিনি। যেমন রোনালদোর ঘুম। দিনে পাঁচবার ঘুমান এই পর্তুগিজ ফুটবল খেলোয়াড়। স্পোর্ট বাইবেল অনুসারে, রোনালদো ৯০ মিনিট করে ঘুমান। তিনি একটি নির্দিষ্ট ভঙ্গিমায় (ফোয়েটল পজিশন) ঘুমাতে পছন্দ করেন।
রোনালদের দিন শুরু হয় সকাল ছয়টায়। ওঠার পরপরই শুরু করেন প্রশিক্ষণ। ব্যায়ামের রুটিনে ফুটবলার হিসেবে নিজের দক্ষতা ও নিয়ন্ত্রণ বাড়ানোর ওপর জোর দেন। প্রায় দুই ঘণ্টা শারীরিক কসরত শেষে প্রায় দেড় ঘণ্টা ঘুমান রোনালদো। সকাল সাড়ে নয়টায় নাশতার টেবিলে উচ্চ প্রোটিনযুক্ত খাবার খান। সকাল সাড়ে ১০টায় আবার দুই ঘণ্টার ব্যায়াম শুরু করেন।
সাড়ে ১২টার দিকে ক্রিস্টিয়ানো দ্বিতীয় ঘুমের প্রস্তুতি নেন। ঘুম রোনালদোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ, এর মাধ্যমে নিজের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ঠিক রাখেন তিনি। দিনের দ্বিতীয় ঘুম থেকে ওঠার পর দুপুরের খাবার খান। খাবারের তালিকায় থাকে মুরগি ও সালাদ।
বেলা তিনটায় আবারও ঘুমের রাজ্যে চলে যান। সাড়ে চারটার পর দ্বিতীয়বার দুপুরের খাবার খান। খাবারে যেন যথাযথ পুষ্টি থাকে, সেদিকে বিশেষভাবে নজর রাখা হয়। সালাদ, ডিম ও জলপাইয়ের সঙ্গে টুনা মাছ খেতে পছন্দ করেন তিনি। সন্ধ্যা সাতটার দিকে রাতের খাবার খান। এ সময়ের খাবারে থাকে চর্বিহীন মাংস বা তাজা মাছ এবং সবজি।
রাতের খাবারের পর তিনি পরিবার ও কাছের বন্ধুদের সঙ্গে সময় কাটান। সুইমিংপুলে ঝাঁপ দেন রাত ১০টার দিকে। সাঁতার কাটেন এক ঘণ্টার মতো। রাতের সাঁতার মানসিকভাবে তাঁকে শান্ত হতে সহায়তা করে। পাশপাশি দুর্দান্ত ব্যায়ামের কাজটাও হয়ে যায়। রাত ১১টার দিকে তাঁর সারা দিনের দৌড়ঝাঁপ শেষ করেন। ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত চলে ঘুম। এরপর আবার উঠে পড়েন। মধ্যরাত তিনটা–সাড়ে তিনটা পর্যন্ত আরাম করেন। এই সময়টা একান্তই রোনালদোর, ‘মি টাইম’ কাটান তিনি। এরপর নিয়ে নেন আরেকটি ৯০ মিনিটের ন্যাপ। তারপর আবার সকাল ছয়টায় শুরু হয় তাঁর দিন। এভাবে ৯০ মিনিট করে পাঁচ দফায় ৭ থেকে ৮ ঘণ্টা ঘুমান রোনালদো।
প্রথমআলো
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ফুটবল লিগের শিরোপা নির্ধারণী ম্যাচে ঢাকা আবাহনীকে ২-০ গোলে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করেছে বসুন্ধরা কিংস। শুক্রবার ১৫ মে কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম ...
রফিকুল ইসলাম সুজন: দেশের ইতিহাসে প্রথমবারের মতো পুরুষ ও নারী উভয় বিভাগে ঘরোয়া ফুটসাল লিগ শুরু হয়েছে। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই লিগে দুই বিভাগেই অংশ নিচ্ ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চলছে কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। আজ ১৫ মে ২০২৬ ইং শুক্রবার পলটনের ব্রজেন দাস সুইমিং পুলে অনুষ্ঠিত হয় ক ...
স্টাফ রিপোর্টার: নতুন কুঁড়ির কাবাডি খেলোয়াড় মিথিলা খাতুনের চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। একইসঙ্গে উন্নত চিকিৎসার ব্যয়ভার বহনের জন্য তার পরিবারের হাতে ...
সব মন্তব্য
No Comments