আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সাথে যে কোন সামরিক সংঘর্ষে উত্তর কোরিয়া তার পরমাণু অস্ত্র ব্যবহারের জন্যে প্রস্তুত রয়েছে। দেশটির নেতা কিম জং উন এ কথা বলেছেন। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এ কথা জানিয়েছে।
দুই কোরিয়ার যুদ্ধ বিরতির দিন যা উত্তর কোরিয়ায় ‘ভিক্টরি ডে’ হিসেবে পরিচিতি। এ দিনে দুই কোরিয়ার মধ্যকার যুদ্ধের অবসান হয়েছিল। দিবসটি উপলক্ষে দেয়া সর্বশেষ ভাষণে কিম বলেন, চরম ক্ষমতাসম্পন্ন আমাদের দেশের পরমাণু যুদ্ধাস্ত্র বিশ্বস্ততার সঙ্গে এবং যথাযথভাবে ব্যবহারে আমরা প্রস্তুত।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে, কিম ৬৯ তম ‘ভিক্টরি ডে’ উপলক্ষে প্রবীণ সৈন্যদের উদ্দেশে সামরিক সংঘর্ষ মোকাবেলায় তার দেশের সার্বিক প্রস্তুতির ওপর জোর দেন।
তিনি দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়লের সমালোচনা করেন। ইয়ুন মে মাসে ক্ষমতায় এসে উত্তর কোরিয়ার বিরুদ্ধে আরো কঠোর পদক্ষেপ নেয়ার অঙ্গীকার করেন।
এদিকে ওয়াশিংটন ও সিউল বারবার সতর্ক করে বলেছে, উত্তর কোরিয়া সপ্তম পরমাণু পরীক্ষা চালানোর প্রস্তুতি নিচ্ছে।
আন্তর্জাতিক ডেস্ক: তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে চীন ছেড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ১৫ মে বেইজিং থেকে ওয়াশিংটনের পথে রওনা হন তিনি। ২০১৭ সালের পর এই প্রথম কোনো মার্কিন প্রে ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বহুল আলোচিত দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৪ মে সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল ...
আন্তর্জাতিক ডেস্ক: দুই পরাশক্তির মধ্যে চলমান উত্তেজনা কমাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিতে বেইজিং পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এএফপি জানিয়েছে, ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরব ইরানের ভূখণ্ডে গোপন সামরিক হামলা চালিয়েছে বলে দাবি করেছেন বিষয়টি সম্পর্কে অবগত দুই পশ্চিমা ও দুই ইরানি কর্মকর্তা। বুধবার আন্তর্জাতিক সংবা ...
সব মন্তব্য
No Comments