স্টাফ রিপোটার: বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, অনেকেই বলে এই আওয়ামী লীগ আর সেই আওয়ামী লীগ নেই। আওয়ামী লীগ কবে ভালো ছিলো? ৭২-৭৫ সালে আমরা দেখেছি লাল বাহিনী, নীল বাহিনী, সবুজ বাহিনী, রক্ষী বাহিনীর কথাও আমরা জানি। এখন আমরা দেখছি নানা বাহিনী- ছাত্রলীগ বাহিনী, যুবলীগ বাহিনী।আজ সোমবার সকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক মানববন্ধনে এসব কথা বলেন তিনি।
ইডেন কলেজে ছাত্রলীগের নজিরবিহীন কেলেংকারি ও সারাদেশে নারী নির্যাতনের প্রতিবাদে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল।
রিজভী বলেন, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও ইডেন কলেজে যা হচ্ছে তা অবর্ণনীয় ও ন্যাক্কারজনক। আসলে সরকার ছাত্রলীগকে কী বানাচ্ছেন? তাদেরকে তো খুনি বানাচ্ছেন। এর আগে দর্জি বিশ্বজিতকে হত্যা করেছে। আজকে ছাত্রলীগের নামে ছাত্র আছে। কিন্তু পড়া-লেখা তো নেই।
বিএনপির এই নেতা বলেন, আমাদেরকে অনেকেই বলেন, বিএনপি ইডেনের বিষয়ে কী করছে? আমরা ইডেনে ছাত্রলীগের কুকর্মের প্রতিবাদ ও ধিক্কার জানাই। আজকে এত এত মা-বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত আমাদের দেশের স্বাধীনতা আজ কোথায়? আওয়ামী লীগ বিরোধী দলে থাকলেই খালি গণতন্ত্রের কথা বলে।
তিনি বলেন, ইডেনে ছাত্রলীগের কুকীর্তি ন্যাক্কারজনক। আসলে ছাত্রলীগের উপরের দিকে যারা আছেন তারা ভালো না। ফলে ছাত্রলীগ তো নারীদের ওপর আক্রমণ করবেই। তারা শিক্ষার সুষ্ঠু পরিবেশ চাইবে না। তারা ইডেন কলেজকে ছাত্রলীগের হাতে ছেড়ে দিয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের হাতে ছেড়ে দিয়েছে। সেখানে কোনো ভবন নির্মাণ কাজ হলে সেগুলো থেকে চাঁদা দাবি করে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের হাতে ছেড়ে দিয়েছে। তারা সেখানে হলগুলো নিয়ন্ত্রণ করে।
সংগঠনের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খানের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান প্রমুখ।
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি আজ ১৭ মে ২০২৬ রবিবার এক বিবৃতিতে জাসদ সভাপতি হাসানুল হক ইনু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবার আশংকা প্রকাশ করেছে। জাসদের বিবৃতিতে ...
ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত সদস্যসচিব হয়েছেন সাদিয়া ফারজানা দিনা। সর্দার আমিরুল ইসলাম সাগরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় সদস্য সচিব পদ থেকে ব ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: ঝালকাঠি জেলা শহরসহ নলছিটি ও কাঁঠালিয়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমুর মুক্তির দাবি ...
ডেস্ক রিপোর্ট: মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ৮ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সোমবার ১৮ মে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অন ...
সব মন্তব্য
No Comments