ডেস্ক রিপোর্ট: ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় গরু চুরির সন্দেহে বাংলাদেশী এক নাগরিককে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার গভীর রাতে ত্রিপুরার সিপাহীজলা জেলার একটি গ্রামে এই হত্যা হয়েছে।
দেশটির সংবাদমাধ্যম বলছে, ত্রিপুরায় গরু চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছেন স্থানীয়রা। শুক্রবার গভীর রাতে বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে সন্দেহভাজন তিনজন গরু চোরাকারবারি ত্রিপুরায় প্রবেশ করেন বলে অভিযোগ রয়েছে।
পরে তারা সিপাহীজলা জেলার সোনামুরার কমল নগর গ্রামের বাসিন্দা লিটন পলের বাড়ি থেকে গরু চুরির চেষ্টা করেন। প্রতিবেশীদের সহযোগিতায় বাড়ির মালিক ওই তিন বাংলাদেশীর একজনকে আটক করেন। দু’জন সেখান থেকে পালিয়ে গেলেও একজন ঘটনাস্থলে মারা যান।
পুলিশ বলছে, স্থানীয় একদল উত্তেজিত জনতার পিটুনিতে ওই ব্যক্তি মারা গেছেন। শনিবার সকালের দিকে পুলিশ নিহত ব্যক্তির কাছে একটি মোবাইল ফোন ও বাংলাদেশী টাকা পেয়েছে।
ত্রিপুরায় স্থানীয় একদল উত্তেজিত জনতার পিটুনিতে মারা গেছেন এক বাংলাদেশী স্থানীয়রা বলেছেন, ওই তিন বাংলাদেশি কমল নগর গ্রামের বাসিন্দা লিটনের বাড়িতে ঢুকে গরু চুরির চেষ্টা করেন। এ সময় লিটন পল বাধা দেয়ার চেষ্টা করলে কুপিয়ে তার কান কেটে দেন তারা।
কমল নগর গ্রামের স্থানীয় একজন বাসিন্দা দেশটির অপর ইংরেজি সংবাদমাধ্যম নিউজ১৮-কে বলেন, অভিযুক্ত দুই চোর পালিয়ে গেছেন ও একজন গ্রামবাসীর হাতে ধরা পড়েন। পরে গ্রামবাসীরা তাকে লাঠি দিয়ে বেধড়ক মারপিট করেন। তিনি বলেন, ‘আটককৃত ব্যক্তি জিজ্ঞাসাবাদের সময় বিভ্রান্তিকর তথ্য দিয়েছিলেন।’
এ দিকে আহত লিটন পল আগরতলার জিবি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
ত্রিপুরার এক তদন্ত কর্মকর্তা বলেছেন, স্থানীয়দের দেয়া তথ্য অনুযায়ী- নিহত ব্যক্তির বাড়ি বাংলাদেশের কুমিল্লা জেলার জামনগরে। তার সাথে আরো দু’জন ছিলেন। তিনজনই কুমিল্লার বাসিন্দা। আমরা নিহত ব্যক্তির কাছে বাংলাদেশী টাকা ও একটি মোবাইল ফোন পেয়েছি।-আমাদের সময়.কম
আন্তর্জাতিক ডেস্ক: ওমানের আল মিলিদ্দা শহরে প্রাইভেট কারের এসির গ্যাস বিস্ফোরণে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একই পরিবারের চার ভাইয়ের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার ১২ মে বিকেলে পার্কিংয়ে গাড়িটি চালু অবস্থায় এই ম ...
স্টাফ রিপোর্টার: লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় আরও দুই বাংলাদেশি নিহত হওয়ার আশঙ্কার কথা জানিয়েছে বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। মঙ্গলবার (১২ মে) দূতাবাসের এক কর্মকর্তা গণমাধ্যমকে বিষয় ...
ডেস্ক রিপোর্ট: লেবাননের বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় দুই বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। সোমবার, ১১ মে এই হামলায় তাদের সঙ্গে এক সিরীয় নাগরিকও প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন দক্ষিণ লেবাননে অবস্থানরত সংবা ...
স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির ...
সব মন্তব্য
No Comments