ডেস্ক রিপোর্ট: সুদানের সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর মধ্যে চলমান সংঘর্ষের কারণে বাংলাদেশি নাগরিকদের দেশটি ভ্রমণে না যাওয়ার পরামর্শ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশি নাগরিকদের আপাতত সুদান ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সুদানে মারাত্মক সশস্ত্র সংঘর্ষ শুরু হয়েছে। হতাহতের ঘটনা ঘটছে। খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি সরবরাহে ব্যাঘাত ঘটছে। খার্তুম বিমানবন্দরসহ খার্তুম শহর ও দেশটির বিভিন্ন স্থানে চলছে সংঘর্ষ। এ জন্য বাংলাদেশি নাগরিকদের এখন সুদান ভ্রমণ নিরাপদ নয়। তাই বাংলাদেশিদের পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশটি ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। বাংলাদেশ দূতাবাস এ ব্যাপারে সুদানে বসবাসরত বাংলাদেশিদের পরামর্শ প্রদান করেছে।
গত সপ্তাহে সুদানের সামরিক বাহিনী ও আধা সামরিক বাহিনী আরএসএফের মধ্যে লড়াই শুরু হয়। এই সংঘাতে এক পক্ষের নেতৃত্বে আছেন সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান, অপর পক্ষের নেতৃত্বে আছেন আরএসএফের প্রধান জেনারেল মোহাম্মদ হামদান দাগালো ওরফে হেমেদতি। এ সংঘাতে চার শতাধিক মানুষ নিহত হয়েছেন।
প্রথম আলো
আন্তর্জাতিক ডেস্ক: ওমানের আল মিলিদ্দা শহরে প্রাইভেট কারের এসির গ্যাস বিস্ফোরণে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একই পরিবারের চার ভাইয়ের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার ১২ মে বিকেলে পার্কিংয়ে গাড়িটি চালু অবস্থায় এই ম ...
স্টাফ রিপোর্টার: লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় আরও দুই বাংলাদেশি নিহত হওয়ার আশঙ্কার কথা জানিয়েছে বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। মঙ্গলবার (১২ মে) দূতাবাসের এক কর্মকর্তা গণমাধ্যমকে বিষয় ...
ডেস্ক রিপোর্ট: লেবাননের বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় দুই বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। সোমবার, ১১ মে এই হামলায় তাদের সঙ্গে এক সিরীয় নাগরিকও প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন দক্ষিণ লেবাননে অবস্থানরত সংবা ...
স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির ...
সব মন্তব্য
No Comments