মো.পাভেল ইসলাম রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২১-২২ সেশনের ভর্তি পরীক্ষায় কোন ধরণের জালিয়াতি কিংবা কারসাজির সুযোগ নেই। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ ১৫ স্তরের একটি নিরাপত্তা টিম সর্বদা সদা সজাগ রয়েছেন। শনিবার সকাল ১১টায় সিনেট ভবনের অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব বলেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।
উপাচার্য বলেন, ভর্তি পরীক্ষায় জালিয়াতি এবং অসদুপায় অবলম্বন একটি আলোচিত বিষয়। তবে এ বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে থাকি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছ। এখানে কোন ধরনের জালিয়াতি বা কারসাজির সুযোগ নেই। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদা সজাগ রয়েছেন।
উপাচার্য বলেন, অতীতে এমন অনেক ঘটনা ঘটেছে যে অসাধুচক্র ভর্তিচ্ছু শিক্ষার্থী কিংবা তাদের অভিভাবকের নিকট থেকে ভর্তির সুযোগ করে দেওয়ার মিথ্যা প্রলোভন দেখিয়ে অর্থ নেয়। এমনকি কখনও কখনও এ জালিয়াতচক্র শিক্ষার্থীদের সার্টিফিকেট ও অন্যান্য অত্যাবশ্যকীয় কাগজপত্র জমাও রাখে এবং রেজাল্ট শিটে নাম দেখেই অর্থ দাবি করে। প্রকৃতপক্ষে ঐ সকল ভর্তিচ্ছু শিক্ষার্থী নিজ যোগ্যতায় ভর্তির সুযোগ পেয়েও প্রতারণার শিকার হয়। তাই সংশ্লিষ্ট সকলকে এমন প্রতারণার খপ্পরে না পড়ে সতর্ক থাকার অনুরোধ করেন উপাচার্য।
এমন অপতৎপরতা রোধে প্রশাসনের গৃহীত পদক্ষেপের পাশাপাশি সকলের সহযোগিতা কামনা করে উপাচার্য বলেন, কোন প্রকার জালিয়াতি, কারসাজি বা অশুভ তৎপরতা সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য পেলে দ্রুত প্রক্টর দপ্তরকে অবহিত করার আহবান জানান তিনি। সকলের সচেতনতামূলক কর্মকাণ্ড ও সহযোগিতায় এই ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপাচার্য।
উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ সেশনের ভর্তি পরীক্ষা আগামী ২৫-২৭ জুলাই অনুষ্ঠিত হবে। এবছর ১ লাখ ৭৮ হাজার ভর্তিচ্ছু পরীক্ষায় অংশ নিবে। ৮০ টি বহুনির্বাচনি প্রশ্নোত্তরে নেয়া এ পরীক্ষার পূর্ণমান ১০০। ১ ঘন্টা হওয়া এ ভর্তি পরীক্ষার পাশ নম্বর ৪০।
স্টাফ রিপোর্টার; পূর্নাঙ্গ উৎসব ভাতা প্রদান ও মাদ্রাসাসহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে আসন্ন বাজেটে শিক্ষাখাতে জাতীয় বাজেটের ২০ শতাংশ বরাদ্দের দাবি জানিয়েছেন বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নতুন উপাচার্যের (ভিসি) দায়িত্ব পেয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মামুন-অর রশিদ। ব ...
লুতুব আলি, কলকাতা: ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম স্থান দখল করেছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র অদ্রিত পাল। তার প্রাপ্ত নম্বর ৪৯৬। আজ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের উপ-সচিব (পরী ...
স্টাফ রিপোর্টার: সরকার একসঙ্গে দেশের ১০টি সরকারি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বৃহস্পতিবার এ সংক্রান্ত ১০টি পৃথক প্রজ্ঞাপন জারি করে। নতুন ...
সব মন্তব্য
No Comments