রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: পিরোজপুরের স্বরূপকাঠি (নেছারাবাদ) উপজেলার দুর্গাকাঠি গ্রামে সেবিকা রানী (২২) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে সে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
শুক্রবার রাতে উপজেলায় সমুদয়কাঠি ইউনিয়নের রায় বাড়ীতে এ ঘটনা ঘটে। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে পিরোজপুর মর্গে পাঠিয়েছে।
এ ব্যপারে সেবিকার পিতা শান্তি রঞ্জন হালদার বাদী হয়ে মেয়ে জামাতা বিধান রায়কে আসামী করে স্বরূপকাঠি থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ আসামী বিধান রায়কে গ্রেফতার করে শনিবার সকালে পিরোজপুর জেল হাজতে পাঠিয়েছে।
মামলার সূত্রে জানা গেছে, প্রায় ৯ বছর পূর্বে উপজেলার দূর্গাকাঠী গ্রামের কালী কান্ত রায়ের ছেলে বিধান রায়ের সাথে নলছিটি উপজেলার নাচন মহল তহএলাকার শান্তি রঞ্জন হাওলাদারের মেয়ে সেবিকা রানী রায়ের বিয়ে হয়। সংসারে তাদের একটি ৭ বছরের সন্তান রয়েছে। বিধান তেমন কাজ কর্ম করে না। সে বার বার পিতার বাড়ী থেকে টাকা পয়সা এনে দেওয়ার জন্য স্ত্রী সেবিকাকে চাপ দিত। এ নিয়ে বিধান প্রায়ই সেবিকাকে মারধর করত। ঘটনার দিনও বিধান তাকে মারধর করে । ঘরের মধ্যে সেবিকার গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশ দেখতে পেয়ে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। খবর পেয়ে সেবিকার পিতা থানায় মামলা দায়ের করলে পুলিশ বিধান রায়কে গ্রেপ্তার করে।
এ বিষয়ে স্বরূপকাঠি থানার ওসি আবীর মোহাম্মদ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এবং স্বামী বিধান রায়কে নজরদারীতে রাখে। সেবিকার পিতা শান্তি রঞ্জন হাওলাদার মামলা দিলে বিধানকে গ্রেপ্তার করে শনিবার আদালতে পাঠানো হয়েছে।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments