ইন্ডাস্ট্রি ও একাডেমিয়ার মাঝে সেতুবন্ধন তৈরিতে ভূমিকা রাখবে এমন উদ্যোগ
ডেস্ক রিপোর্ট: সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ইন্ডাস্ট্রি ও একাডেমিয়ার মাঝে ব্যবধান কমিয়ে সেতুবন্ধন তৈরিতে কাজ করে যাচ্ছে বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় পাওয়ার ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি। এরই ধারাবাহিকতায় সম্প্রতি গাজীপুরে অবস্থিত নিজেদের ইন্ডাস্ট্রিয়াল পার্কে আহসানুল্লাহহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (এইউএসটি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকদের আমন্ত্রণ জানায় এনার্জিপ্যাক।
সম্প্রতি আহসানুলøাহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা এই ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শন করেন। ভবিষ্যতের সম্ভাবনাময় প্রকৌশলীরা বিশেষজ্ঞদের কাছ থেকে খাত সংশিøষ্ট বিভিন্ন বিষয়ের নানান খুঁটিনাটি সরাসরি জানতে পারেন। এছাড়া, সর্বাধুনিক এই ফ্যাসিলিটি থেকে শিক্ষার্থীরা খাত সংক্রান্ত গুরুত্বপূর্ণ সব তথ্য এবং টেকসই জ্বালানি সমাধান সম্পর্কে বিস্তারিত জানাশোনার সুবর্ণ সুযোগ পান।
এনার্জিপ্যাক ইন্ডাস্ট্রি ও একাডেমিয়ার মধ্যে সহযোগিতা বাড়াতে এবং আগামী প্রজন্মের ইঞ্জিনিয়ারদের অনুপ্রাণিত করতে প্রতিশ্রুতিবদ্ধ একটি প্রতিষ্ঠান। শিক্ষার্থীদের জন্য ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শন করার সুযোগ তৈরি করা এই প্রতিশ্রুতির প্রতিফলন। এর পাশাপাশি, আগামী প্রজন্মকে পেশাগত বিষয়ে আরও দক্ষ করে তুলতে এবং পড়াশোনার সাথে ব্যবহারিক প্রয়োগের সংযোগ স্থাপন করতে ‘এনার্জিপ্যাক ফিউচার লিডারশিপ প্রোগ্রাম’ চালু করেছে এই প্রতিষ্ঠান।
স্টাফ রিপোর্টার: টানা দুই দফা বাড়ানোর পর অবশেষে দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪ ...
ডেস্ক রিপোর্ট: শিক্ষা ও ফুটবলে শিশু-কিশোরদের অংশগ্রহণ বাড়াতে যৌথভাবে নতুন সামাজিক যোগাযোগমাধ্যম চ্যালেঞ্জ চালু করেছে মেটলাইফ ও গ্লোবাল সিটিজেন।‘ফুটওয়ার্ক ফর ফিউচার্স’ নামের এই উদ্যোগের আওতায় বিশ্বের ...
ডেস্ক রিপোর্ট: দেশের ক্রমবর্ধমান সৌরশক্তি খাতের সম্ভাবনা এবং ব্যবসায়িক কৌশল সম্পর্কে কর্মীদের ধারণা আরও সমৃদ্ধ করতে ‘সোলার বিজনেস স্ট্র্যাটেজিস ইন বাংলাদেশ মার্কেট’ শীর্ষক একটি প্রশিক্ষণ সেশনের আয়োজন ...
স্টাফ রিপোর্টার: কোরবানি ঈদকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এবছর ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার প্রতি বর্গফুটের দাম গত বছরের তুলনায় ২ টাকা বাড়ানো হয়েছে।এবছর ঢাকায় গরুর প্ ...
সব মন্তব্য
No Comments