ডেস্ক রিপোর্ট: একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক
কিংবদন্তি লোকশিল্পী বিনয়বাঁশী জলদাসের ২০তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।এ উপলক্ষে মঙ্গলবার ৫ এপ্রিল বোয়ালখালী উপজেলার পূর্ব গোমদন্ডী শিল্পীর বাস্তভিটায় ভাস্কর্য চত্বরে তাঁর স্মরণে প্রতিষ্ঠিত লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর উদ্যাগে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। অনুষ্ঠানমালার মধ্যে ছিল ঢোলবাদন, সঙ্গীত, আবৃত্তি ও আলোচনা সভা। এবং বিকাল চারটায় বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর পক্ষ থেকে পুষ্পমাল্য ও শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে আলোচনা সভায় বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর পরিচালক ও সাধারণ সম্পাদক শ্রী বিপ্লব জলদাস এর উপস্থাপনায় সভাপতিত্ব করেন শিল্পীগোষ্ঠীর সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রণব রাজ বড়ুয়া, উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিল্পী পুত্র আন্তর্জাতিক ঢোলবাদক শিল্পী শ্রী বাবুল জলদাস, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী পৌরসভার প্যানেল মেয়র ও কমিশনার শেখ মোঃ আরিফ উদ্দিন জুয়েল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক বাণীব্রত চৌধুরী বড়ুয়া, শিক্ষক মৃদুল কান্তি বড়ুয়া, অর্ধেন্দু বড়ুয়া, সমাজসেবক জেশু বড়ুয়া চৌধুরী, লিটন শীল।
এতে বক্তব্য রাখেন শিল্পী বিধান দাস, বকুল বড়ুয়া, দোলন জলদাশ, আশুতোষ দাশ, মোঃ এসকান্দর, কালীপদ দাস, নীলা দাস (মণি), রত্না নাথ (জয়া), অর্পিতা ঘোষ, শিমু দাস, অনিক দাস, রাধিকা দাস, মোঃ বেলাল হোসেন, শয়ন দাস প্রমুখ।
ডেস্ক রিপোর্ট: গত ১১ মে, সোমবার আনুমানিক রাত দশটার দিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী বাচসাস-এর বর্তমান কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এবং দৈনিক রূপালী বাংলাদেশের বি ...
স্টাফ রিপোর্টার: ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ শীর্ষক পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রের বিষয়ে মডেল ও অভিনেত্রী জেবা জান্নাত অভিযোগ উত্থাপন করেছেন যে, তিনি একটি একক নাটকে অভিনয়ের উদ্দেশ্যে মৌখিকভাবে চুক্তিবদ্ধ হন ...
ডেস্ক রিপোর্ট বরেণ্য নাট্যকার, নির্দেশক ও অভিনেতা ‘মঞ্চসারথি’ আতাউর রহমান সোমবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ ...
স্টাফ রিপোর্টার: সোনালি পর্দার সেই অমর স্মৃতির উত্তরাধিকার নিয়ে এবার চলচ্চিত্রের আঙিনায় এক নতুন লড়াইয়ের সুর বেজে উঠেছে। দুই কিংবদন্তির উত্তরসূরি এক হয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির হাল ধরতে। আ ...
সব মন্তব্য
No Comments