বিজয় রায়,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁও রাণীশংকৈলে বিএনপি'র সাথে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মালম্বীদের সাথে সোহার্দ্য ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৬ অক্টোবর) বিকাল ৩টায় বিএনপির সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে রাণীশংকৈল ডিগ্রী কলেজ হলরুমে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও ৩ আসনের সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ, বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ বিন আলিফ, সাংগঠনিক সম্পাদক এম আর বকুল মজুমদার পৌর বিএনপি সভাপতি অধ্যাপক সাজাহান আলী, সম্পাদক মহসীন আলী সহ আরও রাণীশংকৈল বিএনপির প্রতিটি অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
এসময় রাণীশংকৈল পুজা উদযাপন পরিষদের সভাপতি ছবিকান্ত দেব,সহ সভাপতি দিগেন্দ্র নাথ রায়, সাধারণ সম্পাদক সাধন বসাক, রাণীশংকৈল হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি প্রাণগোবিন্দ সাহা বাচ্চু, অমল কুমার রায়, অনিল রায়, সাধারণ সম্পাদক অনুপ বসাক, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের আহবায়ক পরিমল সরকার প্রমুখ।
বিএনপির বক্তারা বলেন, দেশটা আমার আপনার সবার, আপনারা আমাদেরকে আপন করে নেন আমরা আপনাদের সকলকে বুকের করিডোরে রাখবো আপনাদের কোন সমস্যা হলে আমাদের প্রতিতিটি ইউনিয়নে কমিটি আছে তাদের কে জানাবেন আমরা আপনাদের পাশে আছি চিরকাল থাকবো।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, রাণীশংকৈল পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাধন বসাক ও নন্দুয়ার ইউনিয়নের বিএনপির সভাপতি চেয়ারম্যান জমিরুল ইসলাম।
যশোর অফিস: কেশবপুর উপজেলার বসুন্দিয়া গ্রামে বিশিষ্ট কবি ও নাট্যকার বিশ্বজিৎ ঘোষের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গত রবিবার গভীর রাতে ফাঁকা বাড়ির জানালার গ্রিল কেটে ও দেয়ালের একাংশ ভেঙে ভেতরে ঢোকে ...
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলা উপজেলার হিরনপুর এলাকায় শিক্ষা ও মানবিক সহায়তামূলক কার্যক্রমের মাধ্যমে ইতিবাচক আলোচনায় এসেছে শাহাবুদ্দিন শিক্ষা ফাউন্ডেশন। প্রতিষ্ঠার পর থেকেই সংস্থাটি শিক্ষার ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: পিরোজপুরের স্বরূপকাঠীতে (নেছারাবাদ) নিখোঁজ হওয়ার একদিন পর নির্মল হালদার ওরফে নির্মল ওঝা (৬০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলার স্ব ...
অনিক রায়, ফরিদপুর অফিস: রাজবাড়ীর সদর থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। উদ্ধার করা মাদকের আনুমানিক অবৈধ বাজারমূ ...
সব মন্তব্য
No Comments