স্টাফ রিপোর্টার: সরকারের আনুষ্ঠানিক সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত বাসভাড়া বৃদ্ধি থেকে বিরত থাকতে পরিবহন মালিকদের প্রতি নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। মঙ্গলবার সমিতির মহাসচিব মো. সাইফুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারিভাবে ভাড়া সমন্বয়ের ঘোষণা না দেওয়া পর্যন্ত যাত্রীদের কাছ থেকে বিদ্যমান নির্ধারিত ভাড়ার বেশি আদায় করা যাবে না। এ বিষয়ে সকল মালিক ও সংশ্লিষ্টদের কঠোরভাবে নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
এদিকে, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে পরিবহন খাতে ব্যয় বেড়ে যাওয়ার বিষয়টিও তুলে ধরা হয়েছে বিবৃতিতে। বিশেষ করে ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বৃদ্ধির পাশাপাশি ডলারের বিনিময় হার বাড়ায় যানবাহনের রক্ষণাবেক্ষণ খরচ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলে উল্লেখ করা হয়।
এই প্রেক্ষাপটে, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে দ্রুত বাসভাড়া পুনর্নির্ধারণের জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে সংগঠনটি।
স্টাফ রিপোর্টার: হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর দায়ে সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহানের বিচারের দাবিতে ফুঁসে উঠছে দেশের সব পেশার মানুষ। সকল বাধা উপেক ...
ডেস্ক রিপোর্ট: দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এছাড়া পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে ...
ডেস্ক রিপোর্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম গণতান্ত্রিক শাসনব্যবস্থা, টেকসই উন্নয়ন, শান্তি প্রতিষ্ঠা এবং বহুপাক্ষিক সহযোগিতার প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। গতকাল নিউইয়র ...
স্টাফ রিপাের্টার: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী প্যানেল, যা ‘নীল প্যানেল’ নামে পরিচিত। সভাপতি পদে বি ...
সব মন্তব্য
No Comments