স্টাফ রিপোটার: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক আব্দুস সালাম বলেছেন, আওয়ামী লীগের অত্যাচার থেকে শিশু থেকে বৃদ্ধ, ব্যবসায়ী রাজনীতিবিদ কেউ রেহাই পায়নি। নিষ্ঠুরতম শাসন ইতিহাসের পাতায় কালো অধ্যায় হয়ে থাকবে। হিটলার ইহুদিদের দমন করলেও তার দেশপ্রেম ছিলো। কিন্তু এ সরকারের দেশের প্রতিও কোনো মায়া নেই। তাই তারা দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে হলেও ক্ষমতায় থাকার জন্য মরিয়া।
রবিবার আদাবরের ঢাকা উদ্যান ৩ নং রোডে থানা বিএনপির আহবায়ক নাসির উদ্দীনের সভাপতিত্বে যুগ্ম আহবায়ক মনোয়ার হোসেন জীবনের সঞ্চালনায় এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক।
সালাম বলেন, নতুন প্রজন্মকে ভুল ইতিহাস পড়িয়ে সরকার সত্যিকারের ইতিহাসকে ধামাচাপা দিচ্ছে। গুম ও ক্রসফায়ারের মত শব্দকে পরিচিত করে রাষ্ট্রকে অপরাধপ্রবণ করে তুলছে। থানায় ও কারাগারে নির্মম অত্যাচার করে হত্যা করা হচ্ছে। যা পাকিস্তানী শাসকরাও করেনি।
আমিনুল হক তার বক্তব্যে বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া যেমন আপোষহীন নেত্রী, তেমনি আমাদের নেতাকর্মীরাও আপোষ করতে শিখেনি। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শতশত ভাই শহীদ হয়েছে। হাজারো নেতাকর্মী পুঙ্গত্ব বরণ করেছে। কিন্তু তাতেও শহীদ জিয়ার সৈনিকেরা মনোবল হারাননি। যত জেল-জুলুম আসবে তাতে আরো শক্তিশালী হবে আন্দোলনের মাত্রা।
এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সোহেল রহমান, এড.আখতারুজ্জামান, হাজী মো: ইউসুফ, এড.আফতাব উদ্দিন জসীমসহ মহানগর ও আদাবর থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) কার্যকর করার ঘোষণা দিয়েছেন রাজ্যের নবম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার ২০ মে বিকেলে নবান্নে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, ...
স্টাফ রিপোর্টার: মার্কিন যুক্তরাষ্ট্রকে সামরিক প্রয়োজনে বন্দর ও বিমানঘাঁটি ব্যবহার করতে দেওয়ার সিদ্ধান্ত বাতিল, GSOMIA ও ACSA চুক্তি স্বাক্ষর না করা এবং মার্কিন বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে শাহবাগে ব ...
ডেস্ক রিপোর্ট: দেশে প্রায় প্রতিদিন খুন, ধর্ষণসহ নৃশংস অপরাধের নিত্যনৈমিত্তিক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। আজ বুধবার, ২০ মে ২০২৬ কেন্দ্রীয় কার্যকরী কমিটির এক বিবৃতিতে এ ...
ডেস্ক রিপোর্ট: জুলাই সনদ ও গণভোট নিয়ে স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের বিরুদ্ধে এবং বিএনপি সরকারের গৃহীত ইতিবাচক পদক্ষেপের পক্ষে জনমত গড়তে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি-ঢাকা মহানগ ...
সব মন্তব্য
No Comments