বরিশালে সংবাদ সম্মেলনে ফুয়াদ
বরিশাল অফিস: আজ বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে মীরগঞ্জের সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে শারীরিকভাবে হামলা ও হেনস্তা করার প্রতিবাদে জরুরি সংবাদ সম্মেলনে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, গতকাল ৭ই ডিসেম্বর ২০২৫ইং তারিখে বরিশালের মীরগঞ্জ এলাকায় চাঁদাবাজি ও সেতু নির্মাণ প্রকল্পে অনিয়মের বিরুদ্ধে কথা বলায় বিএনপি-সম্পৃক্ত সন্ত্রাসী চক্র পরিকল্পিতভাবে আমার ওপর হামলা চালায়। এ হামলা ছিল সম্পূর্ণভাবে রাজনৈতিক প্রতিহিংসা এবং গণতন্ত্রের কণ্ঠরোধের একটি ঘৃণ্য প্রচেষ্টা।
এ হামলা শুধু আমার ওপর নয়, বরং এবি পার্টির প্রতিটি নেতা-কর্মী, ন্যায়বিচার, গণতন্ত্র এবং দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধের মূল্যবোধের ওপর আঘাত।
ব্যারিস্টার ফুয়াদ আরো বলেন, হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। প্রশাসনকে প্রতি আহ্বান করে তিনি বলেন,
যে কোনো রাজনৈতিক পরিচয়ের আড়ালে লুকানো সন্ত্রাসী চক্রকে আইনের আওতায় আনুন। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর ওপর আস্থা রাখতে চাই, কিন্তু দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে আন্দোলনমুখী কর্মসূচি ঘোষণার অধিকার এবি পার্টি সংরক্ষণ করে।
বরিশালবাসী এবং দেশবাসীকে আশ্বস্ত করে তিনি বলেন,
হামলায় আমরা ভীত নই এবং আমরা দমে যাবো না। ন্যায়বিচার প্রতিষ্ঠা, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে সংগ্রাম আমরা আরও শক্তভাবে চালিয়ে যাব। এবি পার্টির প্রতিটি কর্মী শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করে, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে কখনোই মাথা নত করবে না।
এসময়ে উপস্থিত ছিলেন বরিশাল জেলা ও মহানগর কমিটির যুগ্ম আহ্বায়ক সুজন তালুকদার, সদস্য সচিব জি এম রাব্বি, যুগ্ম সদস্য সচিব ডা:তানভীর আহমেদ, সদস্য নাজমুল হাসান, কেন্দ্রীয় ছাত্র পক্ষের সভাপতি মোহাম্মদ প্রিন্স আল আমিন, কেন্দ্রীয় যুব পার্টির ঢাকা দক্ষিনের আহ্বায়ক, মো:মাসুদুর রহমান সহ হায়দার ভূইয়া, জিহাদ, ছাত্র নেতা আইয়ুব নবী,সিফাত, মিজানুর সহ প্রমুখ।
সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা সত্য তুলে ধরলে জনগণ সত্য জানতে পারে, গণতন্ত্র শক্তিশালী হয়।
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশের ভাষা, ধর্ম, লিঙ্গ ও জাতিসত্তার বৈচিত্র্যকে বিভাজনের হাতিয়ার নয়, বরং জাতীয় সম্পদে রূপান্তর করতে হবে। তিনি বলেন, ‘৫৬ ...
ডেস্ক রিপোর্ট: ১৬ মে ’ঐতিহাসিক ফারাক্কা দিবস’ উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিম্নোক্ত বাণী দিয়েছেন:-বাণী”১৬ মে ’ফারাক্কা দিবস’ আমাদের জাতীয় আন্দোলনের এক ঐতিহাসিক ও তাৎপর্যময় দিন। আ ...
চট্টগ্রাম অফিস: বিএনপি-জামায়াতের মধ্যে দূরত্ব সংঘাতে রূপ নিলে আওয়ামীলীগ লাভবান হবে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।আজ বন্দরনগরী চট্টগ্রামে মহানগর ...
ডেস্ক রিপোর্ট: গত ১৪ মে দেশের ১১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একদিনে দলীয় বিবেচনায় নতুন ভিসি নিয়োগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ ১৫ মে এক বিবৃতিতে দলটির ...
সব মন্তব্য
No Comments