রাহাদ সুমন.বিশেষ প্রতিনিধি॥বরিশালের বাকেরগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শিরিণা আক্তার (৫৯) সোমবার (৪ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেন । তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভূগছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলেসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমা শিরিণা আক্তার বানারীপাড়ার প্রয়াত বীর মুক্তিযোদ্ধা এনায়েত করিম মন্টু হাজারীর স্ত্রী। তিনি এর আগে বানারীপাড়ায় ভারপ্রাপ্ত উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ছিলেন। সোমবার রাত সাড়ে ৯টায় বানারীপাড়া পৌর শহরের হাজারী বাড়িতে তার প্রথম জানাজা ও রাত ১২টায় উজিরপুর উপজেলার ধামুরা গ্রামের পৈত্রিক বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে সেখানে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এদিকে তার মৃত্যুতে আনসার ও ভিডিপির বরিশাল জেলা কমান্ড্যান্ট নাহিদ হাসান জনি,সহকারী জেলা কমান্ড্যান্ট নাওশীন শারিকা,বানারীপাড়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আসাদুর রহমান,উপজেলা প্রশিক্ষক সাইফুর রহমান প্রমুখ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলা উপজেলার হিরনপুর এলাকায় শিক্ষা ও মানবিক সহায়তামূলক কার্যক্রমের মাধ্যমে ইতিবাচক আলোচনায় এসেছে শাহাবুদ্দিন শিক্ষা ফাউন্ডেশন। প্রতিষ্ঠার পর থেকেই সংস্থাটি শিক্ষার ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: পিরোজপুরের স্বরূপকাঠীতে (নেছারাবাদ) নিখোঁজ হওয়ার একদিন পর নির্মল হালদার ওরফে নির্মল ওঝা (৬০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলার স্ব ...
অনিক রায়, ফরিদপুর অফিস: রাজবাড়ীর সদর থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। উদ্ধার করা মাদকের আনুমানিক অবৈধ বাজারমূ ...
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার কাশীপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১টায় মাদ্রাসা ...
সব মন্তব্য
No Comments