ডেস্ক রিপোর্ট: ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ‘নতুন ভারত বাংলাদেশ মৈত্রী মুক্তিযোদ্ধা সন্তান স্কলারশিপ স্কিম’-এর আওতায় বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং নাতি-নাতনিদের বৃত্তি প্রদানের লক্ষ্যে দরখাস্ত আহ্বান করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। ১ হতে ৩১ আগস্ট ২০২১ পর্যন্ত দরখাস্ত জমা নেয়া হবে।
ভারত সরকারের আর্থিক সহায়তায় ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় যৌথভাবে এ কার্যক্রম বাস্তবায়ন করবে।
স্কলারশিপ স্কিমের আওতায় উচ্চ মাধ্যমিক পর্যায়ে এক হাজার জন এবং স্নাতক পর্যায়ে এক হাজার জন করে মোট দুই হাজার ছাত্র-ছাত্রীকে (বীর মুক্তিযোদ্ধার সন্তান/নাতি-নাতনি) বৃত্তি প্রদান করা হবে। স্নাতক পর্যায়ে এককালীন ৫০ হাজার এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে এককালীন ২০ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হবে।
এ বিষয়ে বিস্তারিত তথ্য ও ফরম মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (HYPERLINK "http://www.molwa.gov.bd/" \t "_blank"www.molwa.gov.bd) পাওয়া যাবে।
স্টাফ রিপোর্টার: ‘কুমিল্লা’ নামেই বিভাগ হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, “কুমিল্লা নামে বিভাগ হওয়াটা যদি এই অঞ্চলের জনগণের দাবি হয়ে থাকে, ইনশাল্লাহ সেটির বাস্তবায়ন হবে। ব ...
ডেস্ক রিপোর্ট: দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘচুাপটি একই এলাকায় অবস্থান করছে। অপর একটি লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চলছে। ঈদযাত্রার চতুর্থ দিনের টিকিট হিসেবে আজ শনিবার ২৬ মে’র আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হচ্ছে। বাংলাদেশ রেলওয়ে এবার যাত্রী ...
স্টাফ রিপোর্টার: হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর দায়ে সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহানের বিচারের দাবিতে ফুঁসে উঠছে দেশের সব পেশার মানুষ। সকল বাধা উপেক ...
সব মন্তব্য
No Comments