ডেস্ক রিপোর্ট : বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ বলেছেন, তিনি বুঝতে পেরেছেন যে কাতালান ক্লাবে ফিরে কোন রকম চাপ নিতে চাননি লিওনেল মেসি। প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবার পর আমেরিকার মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মিয়ামিতে খেলবেন বলে ৩৫ বছর বয়সি ওই বিশ্বকাপ জয়ী তরকা গতকাল জানিয়েছেন। খবর বাসস
সাত বারের ব্যালন ডি’অর খেতাব জয়ী আর্জেন্টাইন প্লে মেকারের সুযোগ ছিল সাবেক ক্লাব বার্সেলোনায় ফেরার। মোটা অংকের অর্থের বিনিময়ে সৌদি আরবেও পাড়ি জমানোর সুযোগ ছিল মেসির।
জাভি বলেন,‘ (প্যারিসে) বিগত দুই বছর ভালো যায়নি মেসির। নতুন করে আর কোন চাপ নিতে চাননি তিনি। এটি তার ব্যক্তিগত সিদ্ধান্ত এবং পরিস্থিতিও তার অনুকুলে ছিল না। তবে আমরা লিও’র সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল, তিনি ইতিহাস সেরা ফুটবল তারকা। ’
জাভি বলেন , বিগত কয়েক মাস ধরে তিনি মেসির সঙ্গে অনেকবার কথা বলেছেন, তবে কয়েকদিন ধরে তার মধ্যে ‘পরিবর্তন’ লক্ষ্য করেছেন। বার্সা কোচ বলেন,‘ হয়তো তিনি বিষয়টি পরিস্কারভাবে বুঝতে পারেন নি। আমাদেরও এ বিষয়ে সম্মানবোধ থাকতে হবে। লিও হওয়া সহজ ব্যাপার নয়।
একবার মেসিকে নিয়ে কল্পনা করুন, তিনি নিজের ফোকাসের মধ্যে ছিলেন, কখনো নিরব ছিলেন না, তাকে সঠিক আচরণ করতে হয়েছে, মাঠে নিখুঁত থাকতে হয়েছে, যে কোন উপায়ে নিজের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে হয়েছে।’
১৩ বছর বয়সে বার্সেলোনায় যোগ দিয়ে ক্লাবটির ইতিহাসে শ্রেষ্ঠ খেলোয়াড়ের আসনে বসা মেসি ২০২১ সালে ক্লাবের আর্থিক সংকটের কারণে নতুন ভাবে চুক্তিবদ্ধ হতে না পেরে সেখান থেকে বিদায় নিতে বাধ্য হন।
২০২২ সালের ডিসেম্বরে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জয়ের পর তার ক্লাব পিএসজি চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোল থেকে বিদায় নেয়ায় সমর্থকদের তোপের মুখে পড়তে হয় মেসিকে। জাভি বলেন,‘ আমাদের মধ্যে রোমাঞ্চ তৈরী হওয়ার কারণ দু’জনই অনেক কথা বলেছি। আমরা তাকে নিয়ে বেশ উত্তেজিত ছিলাম। প্রথমে তিনি, এরপর আমি এবং পরে ক্লাব। অনেকদিন ধরেই আমরা কিছু একটা পেতে চেয়েছিলাম, কিন্তু পরিস্থিতি সহায়ক ছিলনা। তিনিই বিষয়টি আরো ভালোভাবে ব্যাখ্যা দিতে পারবেন।
তিনি অপেক্ষাকৃত কম চাপ নিতে চেয়েছেন এবং এখানে যদি ফিরতেন তাহলে শতভাগ চাপ নিতো হতো।’
স্টাফ রিপোর্টার: ১১৬ রানে ৬ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়া বাংলাদেশকে একাই টেনে তুলেছেন লিটন দাস। অভিজ্ঞ এই ব্যাটার এক প্রান্ত আগলে রেখে দারুণ ব্যাটিংয়ে তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ফুটবল লিগের শিরোপা নির্ধারণী ম্যাচে ঢাকা আবাহনীকে ২-০ গোলে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করেছে বসুন্ধরা কিংস। শুক্রবার ১৫ মে কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম ...
রফিকুল ইসলাম সুজন: দেশের ইতিহাসে প্রথমবারের মতো পুরুষ ও নারী উভয় বিভাগে ঘরোয়া ফুটসাল লিগ শুরু হয়েছে। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই লিগে দুই বিভাগেই অংশ নিচ্ ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চলছে কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। আজ ১৫ মে ২০২৬ ইং শুক্রবার পলটনের ব্রজেন দাস সুইমিং পুলে অনুষ্ঠিত হয় ক ...
সব মন্তব্য
No Comments