সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নে গরু চোর সন্দেহে ছেলেকে না পেয়ে বাবাকে ধরে এনে সালিশে মারধরের ঘটনায় অপমান সইতে না পেরে মা জোসনা বেগমের আত্মহত্যার ঘটনার মামলায় দুইজনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। শুক্রবার বিকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর সদর থানার ওসি মো. মিজানুর রহমান।
এরআগে বৃহস্পতিবার সকালে উপজেলার কেন্দুয়া ইউনিয়নের খলিলহাটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জোছনা বেগম ওই এলাকার সুরুজ্জামানের স্ত্রী। গ্রেফতারকৃতরা হলেন, একই এলাকার আজিজুর রহমানের ছেলে গোলাম কিবরিয়া মুক্তা ও ইউপি সদস্য নায়েব আলীর ছেলে মো. হৃদয়।
পুলিশ জানায়, গত বুধবার রাত ২টার দিকে পূর্ব কুটামনি খলিলহাটা গ্রামে পুলিশ সদস্য নায়েব আলীর বাড়িতে চুরির চেষ্টা হয়। রাত ৩টার দিকে ওই ওয়ার্ডের ইউপি সদস্য নায়েব আলীকে সঙ্গে নিয়ে সুরুজ আলীর ছেলে সুজন মিয়াকে চোর সন্দেহে ধরতে গিয়ে তাকে না পেয়ে বাবা সুরুজ আলীকে ধরে নিয়ে যাওয়া হয়।
পরদিন বৃহস্পতিবার সকালে প্রতিবেশী তোতা মিয়া ও সোহেল রানাকে ডেকে এনে তাদেরও চুরির অভিযোগে মারধর করা হয়। এই অপমান সইতে না পেরে সালিশ থেকে বাড়ি ফিরে সুরুজ্জামানের স্ত্রী জোছনা বানু নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এ ঘটনায় জোছনা বানুর ছেলে সজিব থানায় মামলা দায়ের করলে পুলিশ দুজনকে গ্রেফতার করে।
এ বিষয়ে জামালপুর সদর থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, আত্মহত্যার বিষয়টি জানতে পেরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এ ঘটনায় নিহত নারীর ছেলে সজিব বাদী হয়ে ১০ জনের নামসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এরই মধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে, বাকিদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments