দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে শাহাজুল ইসলাম (৪৫) নামে এক সংবাদপত্র পরিবেশকের ওপর হামলা ও মারপিটের অভিযোগ করা হয়েছে। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শনিবার সন্ধ্যায় তার উপর এ হামলা চালানো হয়। হামলার ঘটনায় ওই দিন রাতেই দৌলতপুর থানায় একটি অভিযোগ দিয়েছেন তিনি। পুলিশ বলছেন তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা। ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের ডাংমড়কা বাজারপাড়া এলাকার বাগোয়ান গ্রামে।
দৌলতপুর থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানাগেছে, একই এলাকার মৃত গফুর মন্ডলের ছেলে মো. জিয়া, মো. পিয়ার আলী, মো. মিনারুল, জিয়ার স্ত্রী রিনা খাতুন ও তার মেয়ে ইরানী খাতুন তাম্মি সংগবদ্ধ হয়ে প্রতিবেশী সংবাদপত্র পরিবেশক শাহাজুল ইসলাম ও তার পরিবারের লোকজনদের অকথ্য ও অশালিন ভাষায় গালমন্দ করে। গালমন্দের প্রতিবাদ করলে সংগবদ্ধ চক্র শাহাজুল ইসলামের ওপর হামলা চালিয়ে তাকে মারপিট করে এবং হত্যার উদ্দেশ্যে বাড়ির পাশের পুকুরে ফেলে দেয়। এসময় তাদের আর্তচিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসলে হামলাকারীরা শাহাজুল ইসলামকে খুন করার হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে নির্বিগ্নে চলে যায়।
হামলার ঘটনার বিষয়ে সংবাদপত্র পরিবেশক শাহাজুল ইসলাম জানান, জিয়ার সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। এ নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে কয়েকবার গ্রাম আদালত বসিয়ে সমাধানের চেষ্টা করা হলে তিনি গ্রাম আদালতকে মূল্যায়ন না করে আমার উপর মারমুখী আচরন করে। শনিবার সন্ধ্যায় জমির গাছের ডাল কাটা কে কেন্দ্র সৃষ্ট বিরোধে আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে মারপিট করে প্রতিপক্ষ জিয়া। পরে স্থানীয়দেয় সহায়তায় আমি প্রাণে রক্ষা পায়। হামলার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছি।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আউয়াল কবির বলেন, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলা উপজেলার হিরনপুর এলাকায় শিক্ষা ও মানবিক সহায়তামূলক কার্যক্রমের মাধ্যমে ইতিবাচক আলোচনায় এসেছে শাহাবুদ্দিন শিক্ষা ফাউন্ডেশন। প্রতিষ্ঠার পর থেকেই সংস্থাটি শিক্ষার ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: পিরোজপুরের স্বরূপকাঠীতে (নেছারাবাদ) নিখোঁজ হওয়ার একদিন পর নির্মল হালদার ওরফে নির্মল ওঝা (৬০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলার স্ব ...
অনিক রায়, ফরিদপুর অফিস: রাজবাড়ীর সদর থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। উদ্ধার করা মাদকের আনুমানিক অবৈধ বাজারমূ ...
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার কাশীপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১টায় মাদ্রাসা ...
সব মন্তব্য
No Comments