স্টাফ রিপোর্টার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফেরার লক্ষ্যে ট্রাভেল পাসের আবেদন করেছেন। তিনি লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে এ আবদেন জমা দিয়েছেন বলে কূটনৈতিক সূত্রে জানাগেছে।
সূত্র জানায়, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) তারেক রহমানের পক্ষে প্রয়োজনীয় কাগজপত্রসহ ট্রাভেল পাসের আবেদন গ্রহণ করেছে বাংলাদেশ হাইকমিশন। পাসপোর্টের মেয়াদ না থাকায় দেশে ফেরার জন্য তাকে ট্রাভেল পাস নিতে হচ্ছে।
বিএনপি সূত্রে জানাগেছে, ট্রাভেল পাস ইস্যু হলে নির্ধারিত তারিখে তিনি নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে দেশে ফিরবেন। এ উপলক্ষে দলের পক্ষ থেকে নতাকর্শীদের শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এক ব্রিফিংয়ে দলটির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম ২৫ ডিসেম্বর তারেক রহমান দেশে ফেরার এতথ্য জানিয়েছেন।
তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর ঢাকার মাটিতে এসে পৌঁছাবেন। দলের পক্ষ থেকে তাকে জানানো হচ্ছে।
তারেক রহমান ২০০৭ সালে এক-এগারোর পটপরিবর্তনের পর গ্রেপ্তার হন। ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবার যুক্তরাজ্যে যান। এরপর থেকে যুক্তরাজ্যেই আছেন তিনি।
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশের ভাষা, ধর্ম, লিঙ্গ ও জাতিসত্তার বৈচিত্র্যকে বিভাজনের হাতিয়ার নয়, বরং জাতীয় সম্পদে রূপান্তর করতে হবে। তিনি বলেন, ‘৫৬ ...
ডেস্ক রিপোর্ট: ১৬ মে ’ঐতিহাসিক ফারাক্কা দিবস’ উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিম্নোক্ত বাণী দিয়েছেন:-বাণী”১৬ মে ’ফারাক্কা দিবস’ আমাদের জাতীয় আন্দোলনের এক ঐতিহাসিক ও তাৎপর্যময় দিন। আ ...
চট্টগ্রাম অফিস: বিএনপি-জামায়াতের মধ্যে দূরত্ব সংঘাতে রূপ নিলে আওয়ামীলীগ লাভবান হবে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।আজ বন্দরনগরী চট্টগ্রামে মহানগর ...
ডেস্ক রিপোর্ট: গত ১৪ মে দেশের ১১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একদিনে দলীয় বিবেচনায় নতুন ভিসি নিয়োগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ ১৫ মে এক বিবৃতিতে দলটির ...
সব মন্তব্য
No Comments