স্টাফ রিপোর্টার: ২০২৫-২৬ অর্থবছরের বাজেট পেশ করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এবারের বাজেটের সম্ভাব্য বাজেট ধরা হয় ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। এবারের প্রস্তাবিত বাজেটে কিছু খাতে করহার কমেছে ।
রিসাইক্লিং শিল্পে কাঁচামাল সরবাহের কর ৩ শতাংশ কমিয়ে ১ দশমিক ৫ শতাংশ । গ্যাস বিতরণ কোম্পানীর উৎসকর ২ শতাংশ থেকে কমে শূণ্য দশমিক ৬ শতাংশ, জ্বালানি তেল রিফাইনারি কোম্পানির উৎস কর ২ শতাংশ থেকে কমে হয়েছে ১ দশমিক ৫ এবং ইন্টারনেট সেবার উৎস কর ১০ শতাংশ কমে ৫ শতাংশ করা হয়েছে।
এছাড়া বিদ্যুৎ ক্রয়ের উৎস কর ৬ শতাংশ থেকে করা হয়েছে ৪ শতাংশ, সিগারেট কোম্পানির বিক্রির অগ্রিমকর ৩ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৫ শতাংশ, ব্যক্তি করদাতার টার্নওভারের করমুক্ত সীমা ৩ কোটি থেকে বেড়ে হচ্ছে ৪ কোটি হচ্ছে এবং মোবাইল অপারেটরদের টার্নওভার কর ২ শতাংশ থেকে কমে ১ দশমিক ৫ শতাংশ করা হচ্ছে।
ডেস্ক রিপোর্ট: শিক্ষা ও ফুটবলে শিশু-কিশোরদের অংশগ্রহণ বাড়াতে যৌথভাবে নতুন সামাজিক যোগাযোগমাধ্যম চ্যালেঞ্জ চালু করেছে মেটলাইফ ও গ্লোবাল সিটিজেন।‘ফুটওয়ার্ক ফর ফিউচার্স’ নামের এই উদ্যোগের আওতায় বিশ্বের ...
ডেস্ক রিপোর্ট: দেশের ক্রমবর্ধমান সৌরশক্তি খাতের সম্ভাবনা এবং ব্যবসায়িক কৌশল সম্পর্কে কর্মীদের ধারণা আরও সমৃদ্ধ করতে ‘সোলার বিজনেস স্ট্র্যাটেজিস ইন বাংলাদেশ মার্কেট’ শীর্ষক একটি প্রশিক্ষণ সেশনের আয়োজন ...
স্টাফ রিপোর্টার: কোরবানি ঈদকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এবছর ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার প্রতি বর্গফুটের দাম গত বছরের তুলনায় ২ টাকা বাড়ানো হয়েছে।এবছর ঢাকায় গরুর প্ ...
স্টাফ রিপোর্টার: কয়েক দফা পেছানোর পর অবশেষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প। প্রথম ধাপে প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৩৩ হাজার ৪৭৪ কোটি ৪৫ লাখ টাকা।ব ...
সব মন্তব্য
No Comments