কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়ায়“বিদেশী সংস্থা সৌদিআরব সিসিডিবি অনুদানের তালিকা”বাংলাদেশ প্রতিবন্ধী অসহায় ব্যক্তিদের তালিকা তৈরীর নামে হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র হাজার হাজার টাকা। শনিবার (২৪ডিসেম্বর) সকালে এমনটির অভিযোগ করেন-উপজেলার দেয়াড়া ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে রুহুল আমিনের স্ত্রী হাসিনা খাতুন (৪৫)। তিনি অভিযোগ জানাতে হাজির হন দেয়াড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবর রহমান মফের কাছে। তিনি
বলেন-দুইজন ব্যক্তি মোটরসাইকেলে তার বাড়ীতে আসেন। এসময় তারা বলেন-সৌদিআরব সিসিডিবি সংস্থার সাহায্য তাদের ৬নং ওয়ার্ডে মাত্র ৬জন ব্যক্তি সহায়তা পাবেন। হাসিনা খাতুন এই তালিকার মধ্যে রয়েছে। তালিকা প্রস্তুত করতে হলে এক্ষুনে ৬হাজার টাকা দিতে হবে। আর তা না হলে তাদের নাম বাদ যাবে। এই কথা শুনে তিনি ধার করে ৩হাজার টাকা তুলে দেন ওই প্রতারক চক্রের হাতে। টাকা নিয়েই মুহুতের মধ্যে তারা ছটকে পড়েন। পরে তাদের কাছে দেয়া একটি রশিদ ওই ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য আকলিমা খাতুনকে দেখানো হলে তিনি সাথে সাথে ওই রশিদ এ দেয়া মোবাইল ফোনে কল করলে দুঃখিত বলে। তিনি বলেন এটা কনো প্রতারক চক্রের কাজ বলে মনে হচ্ছে। পরে এই কথা শুনে ক্ষতিগ্রস্ত ওই নারী অভিযোগ জানাতে ছুটে চলে আসেন দেয়াড়া ইউনিয়ন পরিষদে। দেয়াড়া ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য আব্দুল জলিল বলেন-প্রতারক চক্রের দেয়া রশিদ এ লোখা রয়েছে-বাংলাদেশের যে কোন জেলা সমাজসেবা অফিস থেকে টাকা উঠানো যাবে।
সার্বিক সহযোগিতায় জেস ফাউন্ডেশন, ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ তালিকা হবে বলে লেখা রয়েছে। এমনকি দুইটি বন্ধ সিমের নাম্বার দেয়া রয়েছে। এবিষয়ে ইউপি চেয়ারম্যান মাহবুবর রহমান মফে বলেন-হাসিনা খাতুন প্রতারণা চক্রের ফাদে পড়েছে। ওই চক্রের সদস্যদের ধরতে পারলে পুলিশে সোর্পদ করা হবে।
ডেস্ক রিপোর্ট: দীর্ঘদিন কার্যক্রম স্থবির থাকার পর মোতালিব প্লাজা দোকান মালিক সমিতির অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা করার স্বার্থে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী এবং ...
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
সব মন্তব্য
No Comments