ডেস্ক রিপোর্ট: দক্ষিণ ফ্রান্সের কান শহরে পালে দে ফেস্টিভাল ভবনের চারপাশসহ বিভিন্ন সড়কে সকাল থেকে রাত পর্যন্ত সেনা সদস্য ও পুলিশ টহল দিচ্ছে। কান চলচ্চিত্র উৎসবের ৭৪তম আসরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। তবুও এর মধ্যেই ঘটে গেলো চুরির ঘটনা।
ব্রিটিশ কৃষ্ণাঙ্গ অভিনেত্রী জোডি টার্নার-স্মিথের অলঙ্কার চুরি হয়েছে। এর বাজারমূল্য ১০ হাজার ইউরো (১০ লাখ টাকার বেশি)। সেগুলোর মধ্যে একটি অমূল্য— তার মায়ের বিয়ের আংটি। ঘটনাটি গত ৯ জুলাইয়ের। সেদিনে সকালের নাশতা উপভোগের জন্য বেরিয়েছিলেন জোডি টার্নার-স্মিথ। একফাঁকে চোর এসে মূল্যবান অলঙ্কার নিয়ে গেছে।
ভূমধ্যসাগরের তীরে জেডব্লিউ ম্যারিয়ট হোটেলে উঠেছেন জোডি টার্নার-স্মিথ। হতবাক করার মতো ব্যাপার হলো, তার কক্ষে জোরপূর্বক ঢোকার কোনো প্রমাণ পাওয়া যায়নি। চৌম্বকীয় কার্ড থাকলেই কেবল এই হোটেলের বিভিন্ন কক্ষে প্রবেশ করা যায়। কান পুলিশ বিভাগ ঘটনাটি তদন্ত করে দেখছে।
চুরির ঘটনার পরপরই জেডব্লিউ ম্যারিয়ট ছেড়ে পাশেই ম্যাজেস্টিক ব্যারিয়ের হোটেলে সরে পড়েন জোডি টার্নার-স্মিথ। কানের অফিসিয়াল সিলেকশনে আঁ সার্তে রিগা বিভাগে থাকা আমেরিকান ছবি ‘আফটার ইয়াঙ’-এর প্রচারণায় প্রথমবার কানসৈকতে এসেছেন তিনি। কোগোনাদা পরিচালিত ‘আফটার ইয়াঙ’-এ আরও অভিনয় করেছেন হলিউড তারকা কলিন ফেরেল, সারিতা চৌধুরী, ক্লিফটন কলিন্স জুনিয়র, জাস্টিন এইচ. মিন, হ্যালি লু রিচার্ডসন।
কান সফরে জোডি টার্নার-স্মিথের সঙ্গে আছে তার একবছরের কন্যাসন্তান। চুরির ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ৩৪ বছর বয়সী এই অভিনেত্রী লিখেছেন, ‘কানে আমার শেষ দিনে আড়াই ঘণ্টা থানায় কাটাতে হবে ভাবিনি। কিন্তু সেটাই হয়েছে।’
জোডি টার্নার-স্মিথ এবার গুচি হাই জুয়েলারির দ্যুতিয়ালিও করছেন। গত ৮ জুলাই লালগালিচায় হেঁটেছেন তিনি। এ সময় হলদে-সোনালি রঙা হীরাপান্না খচিত নেকলেস, ব্রেসলেট ও কানের দুল পরেন তিনি। এছাড়া হৃদয় আকৃতির হীরার আংটি দেখা গেছে তার অনামিকায়।
কান উৎসব চলাকালে অলঙ্কার চুরির ঘটনা অনেক আছে। ২০১৩ সালে নভোটেল হোটেল থেকে চপার্ডের ১০ লাখ মার্কিন ডলার মূল্যের অলঙ্কার চুরি হয়েছিলো।-ইত্তেফাক
ডেস্ক রিপোর্ট: গত ১১ মে, সোমবার আনুমানিক রাত দশটার দিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী বাচসাস-এর বর্তমান কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এবং দৈনিক রূপালী বাংলাদেশের বি ...
স্টাফ রিপোর্টার: ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ শীর্ষক পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রের বিষয়ে মডেল ও অভিনেত্রী জেবা জান্নাত অভিযোগ উত্থাপন করেছেন যে, তিনি একটি একক নাটকে অভিনয়ের উদ্দেশ্যে মৌখিকভাবে চুক্তিবদ্ধ হন ...
ডেস্ক রিপোর্ট বরেণ্য নাট্যকার, নির্দেশক ও অভিনেতা ‘মঞ্চসারথি’ আতাউর রহমান সোমবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ ...
স্টাফ রিপোর্টার: সোনালি পর্দার সেই অমর স্মৃতির উত্তরাধিকার নিয়ে এবার চলচ্চিত্রের আঙিনায় এক নতুন লড়াইয়ের সুর বেজে উঠেছে। দুই কিংবদন্তির উত্তরসূরি এক হয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির হাল ধরতে। আ ...
সব মন্তব্য
No Comments