দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে পৃথক অভিযানে ১৫৫ বোতল ফেনসিডিল সহ মুকুল হোসেন (৩৪) ও নাজমুল হক (২৪) নামে দু’জন মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত-রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আউয়াল কবীর।
দৌলতপুর থানা পুলিশ সূত্র জানায়, মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে দৌলতপুর থানা পুলিশ বুধবার রাতে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের কল্যাণপুর এলাকায় অভিযান চালায়। এসময় ৯৫ বোতল ফেনসিডিল সহ মাদক কারবারী মুকুল হোসেনকে আটক করা হয়। অপরদিকে একইদিন রাতে তারাগুনিয়া থানামোড় এলাকায় অভিযান চালিয়ে ৬০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারী নাজমুল হককে আটক করে পুলিশ।
আটক মুকুল হোসেন দৌলতপুর উপজেলা ফিলিপনগর ইউনিয়নের বাহিরমাদী গ্রামের জিয়ারুল মন্ডলের ছেলে এবং নাজমুল হক পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার মধুপাড়া গ্রামের রিপন হাওলাদারের ছেলে।
মাদক সহ আটকের বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ আউয়াল কবীর বলেন, আটক মাদক কারবারীদের বিরুদ্ধে দৌলতপুর থানায় পৃথক দু’টি মামলা হয়েছে। পরে তাদের গতকাল বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলা উপজেলার হিরনপুর এলাকায় শিক্ষা ও মানবিক সহায়তামূলক কার্যক্রমের মাধ্যমে ইতিবাচক আলোচনায় এসেছে শাহাবুদ্দিন শিক্ষা ফাউন্ডেশন। প্রতিষ্ঠার পর থেকেই সংস্থাটি শিক্ষার ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: পিরোজপুরের স্বরূপকাঠীতে (নেছারাবাদ) নিখোঁজ হওয়ার একদিন পর নির্মল হালদার ওরফে নির্মল ওঝা (৬০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলার স্ব ...
অনিক রায়, ফরিদপুর অফিস: রাজবাড়ীর সদর থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। উদ্ধার করা মাদকের আনুমানিক অবৈধ বাজারমূ ...
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার কাশীপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১টায় মাদ্রাসা ...
সব মন্তব্য
No Comments