ডেস্ক রিপোর্ট: অবৈধপথে ইউরোপ যাওয়ার সময় লিবিয়ায় আটকা পড়ে দেশটির কারাগার থেকে মুক্তি পেয়েছে। ঢাকায় ফিরে এখন তারা হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে হাজী ক্যাম্পে রয়েছেন। এদের মধ্যে তিনজন বানিয়াচং উপজেলার বাসিন্দা। শনিবার (১২ মার্চ) রাতে এ বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মজিদ খান।
মুক্তি পাওয়া হবিগঞ্জের তিন প্রবাসী হলেন- বানিয়াচং উপজেলার উত্তর সাঙ্গর গ্রামের তোফায়েল হোসেন, নয়া পাথারিয়া গ্রামের গিয়াস উদ্দিন ও হবিগঞ্জ সদর উপজেলার নোয়াবাদ গ্রামের আলাউদ্দিন।
এমপি আব্দুল মজিদ খান বলেন, প্রায় এক বছর আগে ইউরোপের দেশ ইতালি যাওয়ার জন্য দেশ ছাড়েন বানিয়াচংয়ের তিনজন। অবৈধপথে লিবিয়ায় পৌঁছানোর পর দেশটির পুলিশ তাদের গ্রেফতার করে। সম্প্রতি তারা আমার স্মরণাপন্ন হলে আমি এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন ও স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামালের সঙ্গে যোগাযোগ করি। এ বিষয়ে তারা কূটনৈতিক প্রক্রিয়ায় বানিয়াচংয়ের তিন জনসহ ২৭০ জন বাঙালিকে লিবিয়ার জেল থেকে মুক্ত করেছেন। শনিবার দেশে ফিরে এখন তারা ঢাকায় হাজী ক্যাম্পে অবস্থান করছেন। শিগগিরই প্রবাসীদের যার যার বাড়ি পাঠানো হবে।-আমাদের সময়.কম
আন্তর্জাতিক ডেস্ক: ওমানের আল মিলিদ্দা শহরে প্রাইভেট কারের এসির গ্যাস বিস্ফোরণে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একই পরিবারের চার ভাইয়ের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার ১২ মে বিকেলে পার্কিংয়ে গাড়িটি চালু অবস্থায় এই ম ...
স্টাফ রিপোর্টার: লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় আরও দুই বাংলাদেশি নিহত হওয়ার আশঙ্কার কথা জানিয়েছে বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। মঙ্গলবার (১২ মে) দূতাবাসের এক কর্মকর্তা গণমাধ্যমকে বিষয় ...
ডেস্ক রিপোর্ট: লেবাননের বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় দুই বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। সোমবার, ১১ মে এই হামলায় তাদের সঙ্গে এক সিরীয় নাগরিকও প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন দক্ষিণ লেবাননে অবস্থানরত সংবা ...
স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির ...
সব মন্তব্য
No Comments