পিরোজপুর অফিস: এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া, উৎসব ভাতা, চিকিৎসা ভাতা বৃদ্ধি ও বদলি নীতিমালা প্রণয়নের দাবিতে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ অক্টোবর) সকালে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন পিরোজপুর জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সমাবেশে মিলিত হয়। জেলা সাধারণ সম্পাদক আনছার উদ্দিন আলিমের সভাপতিত্বে ও ভান্ডারিয়া উপজেলা সভাপতি মো. আব্দুল কাদেরের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন নুরুল হক, প্রদীপ কুমার হালদার, জুলফিকার আলীসহ অন্যান্য শিক্ষক নেতৃবৃন্দ। বক্তারা এমপিওভুক্ত শিক্ষকদের ৫০% বাড়িভাড়া, ১০০% উৎসব ভাতা, ন্যূনতম ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং বদলির ক্ষেত্রে সর্বজনীন নীতিমালা প্রণয়নের দাবি জানান। তারা বলেন, “শিক্ষক বাঁচলে শিক্ষা বাঁচবে”-এই স্লোগানকে সামনে রেখে আন্দোলন চলবে।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের গৌরনদীতে নিরীহ ভ্যান চালক মঞ্জু বেপারী (৫০) খুনের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের দাবীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গ্রামবাসী। শুক্রবার (১৫ মে) সকাল ...
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
সব মন্তব্য
No Comments