নিউইয়র্ক প্রতিনিধি: গতকাল পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, জাতিসংঘ পানি সম্মেলনের প্লেনারি অধিবেশনের তৃতীয় সভায় সভাপতিত্ব করেন। ২২ মার্চ বাংলাদেশ জাতিসংঘ পানি সম্মেলনের সহ-সভাপতি নির্বাচিত হওয়ার ধারাবাহিকতায় এই সভায় সভাপতিত্ব করেন পররাষ্ট্রমন্ত্রী।
এছাড়া, তিনি গতকাল বাংলাদেশ, গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশন এবং নেদারল্যান্ডস ভিত্তিক সংগঠন ডেল্টারেসের যৌথ উদ্যোগে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত ‘Water for Peace: From Source to Sea’ শীর্ষক উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন। ‘From Source to Sea Approach’ এর ওপর ভিত্তি করে পররাষ্ট্রমন্ত্রী তাঁর বক্তব্যে বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা বৃদ্ধির জন্য টেকসই পানি ব্যবস্থাপনার প্রয়োজনীয়তার ওপর গুরত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিদেশি কূটনীতিক, জাতিসংঘ এবং এর বিভিন্ন অঙ্গ-সংগঠনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পরে পররাষ্ট্রমন্ত্রী নেদারল্যান্ডস সরকারের আমন্ত্রণে ‘ইন্টারন্যাশনাল প্যানেল অন ডেল্টাস অ্যান্ড কোস্টাল এরিয়াস’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।
আন্তর্জাতিক ডেস্ক: ওমানের আল মিলিদ্দা শহরে প্রাইভেট কারের এসির গ্যাস বিস্ফোরণে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একই পরিবারের চার ভাইয়ের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার ১২ মে বিকেলে পার্কিংয়ে গাড়িটি চালু অবস্থায় এই ম ...
স্টাফ রিপোর্টার: লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় আরও দুই বাংলাদেশি নিহত হওয়ার আশঙ্কার কথা জানিয়েছে বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। মঙ্গলবার (১২ মে) দূতাবাসের এক কর্মকর্তা গণমাধ্যমকে বিষয় ...
ডেস্ক রিপোর্ট: লেবাননের বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় দুই বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। সোমবার, ১১ মে এই হামলায় তাদের সঙ্গে এক সিরীয় নাগরিকও প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন দক্ষিণ লেবাননে অবস্থানরত সংবা ...
স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির ...
সব মন্তব্য
No Comments