ডেস্ক রিপোর্টঃ খেলা শুরুর ছয় মিনিটের মধ্যে বিশ্বের চিরপ্রতিদ্বন্দ্বী ফিফা কাপ বাছাই পর্বের আর্জেন্টিনা বনাম ব্রাজিল খেলা বন্ধ হয়ে যায়। আর্জেন্টিনার চার খেলোয়াড় কোয়ারেন্টিন নিয়ম না মানার অভিযোগ তুলে ব্রাজিলের স্বাস্থ্য অধিদপ্তর খেলা বন্ধ দেন।
বিশ্ব ফুটবল প্রেমিরা কোপা আমেরিকার ফাইনালের পর ফের মেসি-নেমারের লড়াই দেখতে মুখিয়ে ছিলেন। খেলা বন্ধ হওয়ায় ফুটবল প্রেমীদের হতাশ হতে হল। রবিবার রাতে বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক ম্যাচের খেলা শুরু হতেই বিপত্তি। ম্যাচ শুরুর ৬ মিনিটের মধ্যেই বন্ধ হয়ে গেল ব্রাজিল-আর্জেন্টিনার খেলা। অভিযোগ আর্জেন্টিনার চার ফুটবলার কোভিড বিধি মানেননি।
জানাগেছে , আর্জেন্টিনার একাদশে ছিলেন এমি মার্টিনেজ, ক্রিশ্চিয়ান রোমেরো, গিওভানি লো কেলসো । ইংলিশ প্রিমিয়ার লিগ খেলে এসে কোয়ারেন্টিন না থেকেই সরাসরি দেশের হয়ে খেলতে নেমে যান। অতিরিক্ত তালিকায় থাকা এমি বুয়েনডিয়ার বিরুদ্ধেও একই অভিযোগ উঠেছে। শুধু তাই নয় অভিবাসন দপ্তরে মিথ্যে কথা বলে ব্রাজিলে খেলতে চলে আসেন চার ফুটবলার। এই ঘটনা নজরে আসতেই মাঠে নেমে খেলা বন্ধ করতে দাবি তুলেতে থাকেন ব্রাজিলের স্বাস্থ্য অধিদপ্তর। এক পর্যায় পুলিশ এসে মাঠে ঢুকে খেলা বন্ধ করে দেয়।
দুই দলের মুল আকর্ষন মেসি ও নেইমার স্বাস্থ্য অধিদপ্তরের সাথে কথা বলেও কোন লাভ হয়নি। খেলা শুরু করা যায়নি। আর্জেন্টিনার খেলোয়াড়রা চলে যায় ড্রেসিং রুমে। আর মাঠে অপেক্ষার পালায় থাকেন ব্রাজিল। এক পর্যায় মাঠে স্বাগতিক ব্রাজিল প্রাকটিস করে সময় কাটান।
এ রিপোর্ট লেখা পর্যন্ত খেলা শুরু কোন লক্ষণ বা সু সংবাদ পাওয়া যায়নি।
ডেস্ক রিপোর্ট: ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চলছে কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। আজ ১৫ মে ২০২৬ ইং শুক্রবার পলটনের ব্রজেন দাস সুইমিং পুলে অনুষ্ঠিত হয় ক ...
স্টাফ রিপোর্টার: নতুন কুঁড়ির কাবাডি খেলোয়াড় মিথিলা খাতুনের চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। একইসঙ্গে উন্নত চিকিৎসার ব্যয়ভার বহনের জন্য তার পরিবারের হাতে ...
ডেস্ক রিপোর্ট: দারিদ্র্যের সঙ্গে প্রতিদিন লড়াই করেও স্বপ্ন দেখা থামায়নি কিশোরী আলেয়া খাতুন। নাটোরের লালপুর উপজেলার প্রত্যন্ত গ্রাম জোতদৈবকির কৃষক পরিবারের এই মেয়ে এখন জেলার নারী ফুটবলের নতুন বিস্ময়। ‘ ...
স্টাফ রিপোর্টার: নাহিদ রানার আগুনঝরা বোলিংয়ে ঘরের মাঠে প্রথমবারের মতো পাকিস্তানকে টেস্টে হারিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে সফরকারীদের ১০৪ রান ...
সব মন্তব্য
No Comments