এলিনা হক: সৌদি আরব প্রবাসী আবদুল্লাহ বিন মাসুদ (১৬)সম্প্রতি গ্রীষ্মের ছুটিতে বাবা মায়ের সাথে বাংলাদেশে বেড়াতে গেলে বৃহস্পতিবার কুমিল্লায় পুকুরের পানিতে ডুবে মৃত্যু বরণ করেন। আবদুল্লাহ জেদ্দাস্থ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের (ন্যাশনাল কারিকুলাম) দশম শ্রেণিতে অধ্যয়নরত ছিল। আবদুল্লাহ মাতা একই প্রতিষ্ঠানের প্রভাষক।তাঁর বাবা মাসুদ হাসান জদ্দায় একজন সমাজ কর্মী ও সু পরিচিত ব্যক্তিত্ব। বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংলিশ শাখার সাবেক চেয়ারম্যান ও বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি কাজী নেয়ামুল বশিরের নাতি। আবদুল্লাহর এ অকাল মৃত্যুতে বাংলাদেশ ইন্টারন্যাশনালস্কুল এন্ড কলেজ এক শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। এতে জেদ্দার কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক,স্কুল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ, আতাউর রহমান মুকুল, ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদিন, অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির, শিক্ষক,অভিভাবক ও ছাত্রীসহ প্রবাসীরা উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক ডেস্ক: ওমানের আল মিলিদ্দা শহরে প্রাইভেট কারের এসির গ্যাস বিস্ফোরণে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একই পরিবারের চার ভাইয়ের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার ১২ মে বিকেলে পার্কিংয়ে গাড়িটি চালু অবস্থায় এই ম ...
স্টাফ রিপোর্টার: লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় আরও দুই বাংলাদেশি নিহত হওয়ার আশঙ্কার কথা জানিয়েছে বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। মঙ্গলবার (১২ মে) দূতাবাসের এক কর্মকর্তা গণমাধ্যমকে বিষয় ...
ডেস্ক রিপোর্ট: লেবাননের বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় দুই বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। সোমবার, ১১ মে এই হামলায় তাদের সঙ্গে এক সিরীয় নাগরিকও প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন দক্ষিণ লেবাননে অবস্থানরত সংবা ...
স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির ...
সব মন্তব্য
No Comments