ডেস্ক রিপোর্ট: ফ্রি কিক থেকে গোল করার ক্ষেত্রে চির প্রতিদ্বন্দ্বি পর্তুগাল সুপার স্টার ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়িয়ে গেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।
সোমবার কোপা আমেরিকায় ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে চিলির বিপক্ষে ফ্রি কিক থেকে গোল করেছেন মেসি। এর ফলে ক্যারিয়ারে এখন ফ্রি কিক থেকে ৫৭টি গোল করলেন আর্জেন্টাইন অধিনায়ক। যা পর্তুগাল অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোর চেয়ে এক গোল বেশী। এই তালিকায় রেকর্ড ৬২ গোল করে শীর্ষে আছে আর্জেন্টিনার প্রয়াত কিংবদন্তী ফুটবলার দিয়াগো ম্যারাডোনা।
শুধু তাই নয়, ৯৮ ম্যাচ থেকে আলবিসেলেস্তাদের হয়ে অফিসিয়াল ম্যাচে ৩৯ গোল করে এখন আর্জেন্টিনার সর্বকালের সর্বাধিক গোলদাতার রেকর্ডে ছয় বারের ব্যালনডি’অর খেতাব জয়ী মেসি। তিনি টপকে গেছেন গাব্রিয়েল বাতিস্তুতাকে। ২০০২ সালের বিশ্বকাপের পর ফুটবল থেকে অবসর গ্রহনের আগে ৩৮ গোল করেছিলেন আর্জেন্টিনার এই সাবেক কিংবদন্তী।
সোমবার কোপা আমেরিকায় ১০ম গোল করেছেন মেসি। এছাড়া বিশ্বকাপে ছয়টি ও বাছাইপর্বে ২৩ গোল করেছেন মেসি। সব মিলিয়ে বার্সেলোনার এই ফরোয়ার্ড আর্জেন্টিনার হয়ে সর্বমোট গোল করেছেন ৭৩টি।
স্টাফ রিপোর্টার: দীর্ঘ ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে অস্ট্রেলিয়াকে ৮৬ রানে হারিয়েছে টাইগা ...
ডেস্ক রিপোর্টার: সরকার ২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচারের জন্য বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-এর মাধ্যমে কয়েকটি অংশীদার প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে সম্প্রচারের ব্যবস্থা করেছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন ...
স্টাফ রিপোর্টার: অ্যাডহক কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালনের পর এবার নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নির্বাচিত হলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এর মধ্য দিয়ে বিসি ...
স্টাফ রিপোর্টার: ২০২৬ বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে মাঠে নেমে জয় তুলে নিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। রোববার বাংলাদেশ সময় সকালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠি ...
সব মন্তব্য
No Comments